superadmin
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

টংগিবাড়ীতে উপজেলা পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালিত

টংগিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : ১৫ নভেম্বর মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের সাহসী ও বীরত্বপূর্ণ অভিযানে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় টংগিবাড়ী উপজেলা। ঐতিহাসিক এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।
গতকাল রোববার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত, স্মৃতিচারণ, আলোচনা সভা এবং র‌্যালি। সকালে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও মুক্তিযোদ্ধা সংসদ মুন্সীগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মহসিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জামাল হোসেন, বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি টংগিবাড়ী উপজেলা সভাপতি আলী আজগর রিপন মল্লিক, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম নীরু ভূঁইয়া, টংগিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন মোল্লা এবং সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব খান পটু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও টংগিবাড়ী মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবু বক্কর সিদ্দিক মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আক্কাস খান, বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার কবিরাজ, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা।
এছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার হোসেন শিকদার ডলার, উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক সামসুদ্দিন তুহিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যশলং ইউনিয়ন সভাপতি মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
ঐতিহাসিক এই দিবস পালনের মধ্য দিয়ে বক্তারা মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা, শহীদদের আত্মত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক-কর্মচারীদের উৎসবভাতা বিল ৪ মার্চের মধ্যে জমা দেওয়ার ন

1

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে রণক্ষেত্র: অর্ধশত

2

সাভারের দূষণ আজ ঢাকার দ্বিগুণের বেশি

3

ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে সাত প্রতিষ্ঠানকে জর

4

ফ্যাসিস্ট সরকার জিডিপির প্রবৃদ্ধি ১.৩ শতাংশ বাড়িয়ে দেখাতো: ত

5

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২

6

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

7

৫০তম বিসিএস: আবেদন কমে তিন লাখের নিচে, এক বছরে নিয়োগ সম্পন্ন

8

ফরিদপুরে গণধর্ষণ ও ধর্ষণ মামলার দুই রায়ে তিনজনকে যাবজ্জীবন

9

অপহরণের পর শিশু রিফাতকে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদন্ড

10

অষ্টম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ পড়ল ৭ মার্চের ভাষণ: আসছে বড় প

11

অর্পিত সম্পত্তি নিজের নামে নামজারির অভিযোগ, জালিয়াতির প্রমাণ

12

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

13

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

14

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ম

15

ইডেন কলেজে ফিরছে এইচএসসি পাঠদান

16

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

17

‘এই মন তোমাকে দিলাম’, সাবিনার কণ্ঠে মুগ্ধ নেটদুনিয়া

18

লেবাননে পাল্টাপাল্টি সংঘর্ষ, ইসরায়েলি ৪ সেনা নিহত

19

শীতে কেন খাবেন খেজুরের গুড়?

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন