superadmin
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বনফুল গ্রুপের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রাম ব্যুরো : দেশের খ্যাতনামা খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বনফুল গ্রুপ’-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত রবিবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বনফুল এন্ড কোং লিমিটেড এবং কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম বলেন, “গ্রাহকের আস্থা, বিশ্বাস এবং পণ্যের গুণগত মানই বনফুল গ্রুপের সাফল্যের ভিত্তি। ব্যবসায়িক প্রসারের চেয়ে গ্রাহকের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণকেই বেশি অগ্রাধিকার দিয়ে থাকে বনফুল।”
তিনি আরও বলেন, “যুগের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মান বজায় রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় বনফুল আজ গ্রাহকের বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে । তাই ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে আমরা সর্বদা নিরাপদ ও উচ্চগুণসম্পন্ন পণ্য বাজারজাতকরণে সচেষ্ট থাকব।”
প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, “এই আনন্দঘন মুহুর্তে গ্রাহক, শুভানুধ্যায়ী, পরিবেশক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতের পথচলায় আমাদের আরও সচেতনতার সাথে কার্যক্রম পরিচালনা করতে হবে।”
মহাব্যবস্থাপক আমানুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোম্পানির পরিচালক এম এ শুক্কুর, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস উদ্দিন, মহাব্যবস্থাপক শাহ কামাল মোস্তফা, মহাব্যবস্থাপক (বিপণন) কামাল হোসেন, কিষোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন চৌধুরী, মহাব্যবস্থাপক (হিসাব) রাকিব উদ্দিন, মহাব্যবস্থাপক (বিপণন) জহির আহমদ মজুমদার, বনফুল এন্ড কোম্পানির মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ রিদোয়ান, উপ-মহাব্যবস্থাপক আরিফুর রহমান ও সহ-মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, প্রতিষ্ঠাতা ও সংশ্লিষ্টদের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা-মা: পূর্ণাঙ্গ সংবাদ

1

চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের উদ্বোধন

2

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

3

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

4

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

5

আবারও বেড়েছে সোনার দাম

6

চট্টগ্রামে এলজিইডি’র কমিশন বাণিজ্যের অভিযোগ

7

এবার আসছে ‘ফুয়েল কার্ড’: মিলবে যেসব সুবিধা, রোধ হবে জ্বালানি

8

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প: ৫

9

ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল ও কুয়েতে হামলা চালাল ইরান

10

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

11

ফেব্রুয়ারিতেই ১০ বার কাঁপল বাংলাদেশ: ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

12

চট্টগ্রামে শুরু হয়েছে চলতি মৌসুমে চায়ের প্রথম আন্তর্জাতিক নি

13

ডুমুরিয়ায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব খাতের পোনাম

14

বাজারে অরাজকতার মধ্যেই বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১

15

ফ্যাসিবাদী শক্তিকে দেশে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বর

16

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ নিয়ে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহ

17

কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জনাব কলিমুদ্দিন চ

18

রাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভ

19

চীনের পরিকল্পনায় কাজ হলে মার্কিন এফ–৩৫ গুলি ছাড়াই থামিয়ে দিত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন