superadmin
প্রকাশ : May 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে দেড় কেজি গাঁজাসহ আল ইমরান (২৫) নামে এক চিহ্নত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
গত শনিবার দিবাগত রাত ১২টার পর উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমরান আমতলী উপজেলার পশ্চিম কৃষ্ণনগর গ্রামের মো. ফোরকান গাজীর ছেলে। 
গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিকাশ কর্মকারের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে কারবারি আল ইমরানকে আটক করে। ওই সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উপ-পরিদর্শক বিকাশ কর্মকার বলেন, ‘ইমরান একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃত কারবারিকে আমতলী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ আটককৃত কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, রবিবার সকালে তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে অগ্রিম টিকি

1

সিরাজগঞ্জে শুরু হয়েছে বোরো ধানকাটা ॥ জমজমাট কৃষি শ্রমিকের হা

2

সংঘর্ষের ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সিএ

3

নবীনগরে মরহুম ইসমাইল শিক্ষাবৃত্তি প্রদান

4

মরুর প্রাণী সৈয়দপুরে

5

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

6

জায়নামাজ, পালকি-হারিকেনসহ প্ল্যাকার্ড নিয়ে বাংলা নবযাত্রা র‌

7

ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর সচ্ছল পরিবার: ভূমধ্যসাগরে প্রাণ গ

8

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ

9

মানচিত্রে ৩টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে

10

সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষা বাঁধে ধস

11

একদিনে হাম সন্দেহে চারজনের মৃত্যু

12

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

13

অভিনেতা আলভীর খোঁজ মিলছে না, দেশে ফেরা নিয়ে ধোঁয়াশায় পুলিশ

14

যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

15

রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

16

মধ্যরাতে মেডিকেল বোর্ডের জরুরি ব্রিফিং: অত্যন্ত সংকটজনক অবস্

17

ঈদে এবার টানা ১০ দিনের ছুটির সুযোগ: জেনে নিন সরকারি-বেসরকারি

18

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিল কাজী নজরুল :

19

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দু’জন খুন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন