superadmin
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের চার অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।

রোববার (১৮ অক্টোবর) জাজান, আসির, আল বাহা ও মক্কার বিভিন্ন এলাকায় এ সতর্কতা জারি করা হয়। এসব অঞ্চলে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, চার অঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি প্রবল বাতাসের সঙ্গে ধুলা ও বালু উড়ে আসতে পারে, যা স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।

এছাড়া জাজান, আসির, আল বাহা ও মক্কার কিছু অংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে সড়কে দৃশ্যমানতা কমে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

এদিকে দেশটির বিভিন্ন শহরে উচ্চ তাপমাত্রা বিরাজ করার পূর্বাভাস রয়েছে। দাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস, মক্কায় ৩৯ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। মদিনায় ৩৭ ডিগ্রি এবং জেদ্দা ও জাজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, হাইলে ৩৩ ডিগ্রি, আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। তুলনামূলক শীতল আবহাওয়া থাকতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চভূমিতে। আবহায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং আল বাহায় ২৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

অন্যদিকে, আর্দ্রতার ক্ষেত্রেও বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যেতে পারে। আবহা, আল বাহা ও জাজানে আর্দ্রতা ৯০ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। জেদ্দা ও দাম্মামে তা ৮৫ শতাংশ এবং মক্কায় ৮০ শতাংশ হতে পারে।

এছাড়া তাবুক, আরার ও সাকাকায় ৭০ শতাংশ, মদিনা ও হাইলে ৫৫ শতাংশ, রিয়াদ ও নাজরানে ৩৫ শতাংশ এবং বুরাইদাহতে ৩০ শতাংশ পর্যন্ত আর্দ্রতা থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে প্রস্তুত সোয়া ৬ লাখ কোরবানির পশু ॥ সাড়ে ৩ হাজার ক

1

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

2

অতীত অভিজ্ঞতার কারণে সংস্কার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে

3

কালবৈশাখীতে জলাবদ্ধ চট্টগ্রাম, আরও ভারী বর্ষণের শঙ্কা

4

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯ জন

5

নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

6

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

7

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

8

লেবাননে পাল্টাপাল্টি সংঘর্ষ, ইসরায়েলি ৪ সেনা নিহত

9

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে

10

আগামী এক বছরের মধ্যে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি

11

ট্রেনের ভাড়া বকেয়া থাকায় বে-সরকারি দুটি ট্রেনের চুক্তি বাতিল

12

সাবধান! কিডনি ক্যানসারের এই ৫টি লক্ষণ অবহেলা করলেই বিপদ

13

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ

14

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

15

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

16

পাল্টাপাল্টি হামলার মধ্যেই খামেনির দাফন আজ

17

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

18

ফুলবাড়ীতে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ প্যানেল চেয়ারম্যানের

19

বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন