superadmin
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহাসড়কে দুর্ঘটনা রোধে সড়কের দু’পাশের দোকান উচ্ছেদ ও ঝোপঝাড় পরিষ্কার অভিযান

আবুল কালাম আজাদ, রাজশাহী ব্যুরো : রাজশাহী-ঢাকা মহাসড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করেছে রাজশাহীর পবা হাইওয়ে থানা এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গতকাল বুধবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে এ অভিযান শুরু হয়। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের অধীন পবা হাইওয়ে থানার দিবাকালীন মোবাইল-১ টিম এবং সড়ক ও জনপথ বিভাগ, রাজশাহী যৌথভাবে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান এই পরিচালনা করে। অভিযানে মহাসড়কের দুই পাশের অবৈধ পার্কিং করা যানবাহন অপসারণ, ভ্রাম্যমাণ দোকান ও হাট-বাজার উচ্ছেদ এবং সড়কের উভয় পাশের সোল্ডারে গজিয়ে ওঠা ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার, মাইপাড়া বাজার ও ঝলমলিয়া কলার হাট এলাকায় স্থানীয় দোকানদার, চালক ও পথচারীদের সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নাফ আকন্দ, উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল আলী, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাহবুর রহমান, সমাজসেবক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলী ভুট্টু, সার্জেন্ট মো. আহসান হাবীবসহ পবা হাইওয়ে থানার মোবাইল টিমের সদস্যরা।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট, হাট-বাজার ও রং পার্কিংয়ের কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এ কারণে সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় মহাসড়ককে নিরাপদ ও যানজটমুক্ত রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত নজরদারি ও এমন অভিযান অব্যাহত থাকলে রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচল আরও নিরাপদ ও স্বাভাবিক হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

1

আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন :

2

অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

3

নবীনগরে বি স্ট্রং প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রামে মাঠ দিবস

4

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

5

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত কমি

6

ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের ৪ জনসহ

7

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট

8

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দম’

9

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল প

10

গোদাগাড়ীতে সড়ক ও জনপথের জমি দখল করে অবৈধ স্থাপনা

11

সবুজ নগরী গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রা

12

আগামী এক বছরের মধ্যে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি

13

মোটরসাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন দোকানি, ট্রাক্টরের চাপায় প্

14

ইরান যুদ্ধ প্রায় শেষ, কয়েক সপ্তাহে আরও কঠোর হামলা: জাতির উদ্

15

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

16

প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন মেসি

17

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারালো মরক্কো

18

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

19

নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন