superadmin
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় ‘সবুজে সাজাই বাংলাদেশ’ বৃক্ষরোপণ কর্মসূচি

এ কে খান : বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতি ও জীবন ক্লাব, বগুড়া জেলা শাখার উদ্যোগে এবং চ্যানেল আই-এর সৌজন্যে গত মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগমের প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতায় পরিচালিত টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। এসময় তিনি শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
বক্তব্যে অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম বলেন, “বৃক্ষ আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করতে হবে। একটি করে গাছ লাগানো এবং তার যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব”।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বিচারে বৃক্ষ নিধন, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ওপর বিরূপ প্রভাব বাড়ছে। এ পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
কর্মসূচিতে টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা অংশ নেন। তারা বিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বৃক্ষ রোপণ শেষে শিক্ষার্থীদের গাছের পরিচর্যা, পরিবেশ সংরক্ষণ এবং প্লাস্টিক ও অন্যান্য দূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্

1

সিরাজগঞ্জের যমুনা নদীর মাছের চাহিদা দেশব্যাপী

2

মাদারীপুর পুরানবাজারে ঈদের পোশাকে অগ্নিমূল্য: ২৫০০ টাকার থ্র

3

উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

4

সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

5

চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ॥ ভোগান্তিতে য

6

এত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দরকার আছে কি

7

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

8

মরুর প্রাণী সৈয়দপুরে

9

নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

10

জেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া

11

কালবৈশাখীতে জলাবদ্ধ চট্টগ্রাম, আরও ভারী বর্ষণের শঙ্কা

12

‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’

13

নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা প্রধানমন্ত্রীর

14

ফেব্রুয়ারিতেই ১০ বার কাঁপল বাংলাদেশ: ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

15

কলকাতায় এবার বয়কটের মুখে ইসরায়েলি খেজুর!

16

মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ

17

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটিতে অনুমোদনহীন রাউটার

18

সারাদেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

19

সার সঙ্কটে দিশেহারা কৃষক; বাড়তি টাকা দিয়েও পাচ্ছেন না

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন