superadmin
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্যাদুর্গতের মাঝে ত্রাণ বিতরণ

রতন বড়ুয়া : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সংগঠন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার বিকালে উপজেলার বরমা ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝে মানবিক এ কর্মসূচিতে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরা হয়।
সংগঠনের নেতারা বলেন, দুর্যোগ ও সংকটময় সময়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সেই লক্ষ্য থেকেই সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক অরূপ চন্দ্র, সহ-সভাপতি মোঃ তৈয়ব চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রতন বড়ুয়া, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন নীরব, সাংগঠনিক সম্পাদক ওসমান হারুন চৌধুরী, অর্থ সম্পাদক নাসির হাওলাদার, চন্দনাইশ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক এস এম ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ভবিষ্যতেও ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা এবং অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ

1

জ্বালানি সংকটে মোটরসাইকেল বাজারে ধস: বিক্রি নেমেছে শূন্যে

2

দিনাজপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আল

3

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ভয়ংকর প্রবণতা: কোরআন হাতে শপথ কর

4

খুব শিগগির কিউবার পতন ঘটবে: ট্রাম্প

5

দুর্গাপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

6

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে নিঃস্ব বহু পরিবার

7

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধান

8

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

9

চীনের পরিকল্পনায় কাজ হলে মার্কিন এফ–৩৫ গুলি ছাড়াই থামিয়ে দিত

10

টুকরো গপ্পো

11

মুন্সীগঞ্জে প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আট

12

দেশজুড়ে গরম, এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

13

বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকা

14

লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

15

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মির্জা ফখর

16

ওল্ড ট্রাফোর্ডে আমোরিম যুগের অবসান: ছাঁটাই হলেন ম্যান ইউ কোচ

17

রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছ

18

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

19

বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন