superadmin
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে নদী থেকে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রামে একটি পরিত্যক্ত শাখা বরাক নদী থেকে মায়া রাণী দাশ (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর গত শনিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত বৃদ্ধা নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউপির ৫নং ওয়ার্ডের মুক্তার গ্রামের মৃত কৃষ্ণ মোহন দাশের স্ত্রী এবং তিনি গত ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে নিশ্চিত করা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পরিত্যক্ত শাখা বরাক নদীর পানিতে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় এলাকাবাসী। মুহূর্তের মধ্যে বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে নদীর তীরে উৎসুক জনতা ভিড় জমান। পরে স্থানীয়রা বিষয়টি দ্রুত নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পাওয়ার পরপরই নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় নদী থেকে ভাসমান অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। এদিকে খবর পেয়ে নিহতের পরিবার ও আত্মীয়-স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি শনাক্ত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মায়া রাণী দাশ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত ৬ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি গত কয়েকদিন আগে কোনো এক সময়ে ওই পরিত্যক্ত নদীর পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন এবং পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে মরদেহটি পচে ফুলে উঠলে তা পানিতে ভেসে ওঠে। 
এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট তৈরি এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসে ফেনসিডিল পাচার, ১১২ বোতলসহ গ্রেপ্তার ১

1

চট্টগ্রাম সিটি কলেজ সাময়িক বন্ধ ঘোষণা

2

ভাই-বন্ধুদের নিয়ে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

3

তাড়াইলে জ্বালানি সংকটে কৃষিপণ্য পরিবহন ব্যাহত

4

লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়িপেটায় গুরুতর জখম করার অভিযোগে থানায়

5

অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

6

এলপিজি সিন্ডিকেটে জিম্মি সরকার ও ভোক্তা

7

কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩

8

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার জোর দাবি

9

নাগরপুরে নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

10

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও তিন শিশুর মৃত্যু

11

ভেঙে গেল গায়িকা সালমার দ্বিতীয় সংসার: বিচ্ছেদের ঘোষণা দিলেন

12

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

13

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ও আধুনিকায়নে প্রধানমন্ত্রীর নির

14

ফের বাড়ল সোনার দাম

15

লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

16

খুলনায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদে

17

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩

18

মধ্যরাত থেকে ইসরায়েলে ইরানের ৫ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

19

৪ ব্যাংকে বিনিয়োগ প্রায় ৪৩৪ কোটি টাকা ॥ কর্মসংস্থান ও স্বনির

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন