superadmin
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

চৌহালীর রেহাই পুকুরিয়া আর্দশ কলেজ রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে রেহাই পুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয় কলেজ গেট থেকে পাকা সড়কস্থ ফিরোজ মিয়ার বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা ব্যবহার অনুপযোগী  হয়ে পড়েছে। এলাকাবাসী ও শিক্ষার্থীদের চলাচলের এ রাস্তায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নেই। রাস্তায় মাটি ভরাট ও পূর্ণাঙ্গ সড়ক পথ দেখতে চায় ভুক্তভোগীরা।
সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত জলাশয়ে পরিণত হয়। ফলে এই অঞ্চলের মানুষের যাতায়াত, কৃষিপণ্য বাজারজাতকরণ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিত্যদিনের চলাচল এখন চরম কষ্টকর হয়ে পড়েছে।
চৌহালী নাগরপুর সড়কের বৈন্যা বাইপাস থেকে বাঘুটিয়া সলিমাবাদ সড়ক পথে বেহাই পুকুরিয়া বাজারের উত্তর পাশের এই গুরুত্বপূর্ণ রাস্তাটিতে সমান্য বৃষ্টি হলেই পানি জমে। কলেজ রাস্তার মূল ফটকে গর্তের সৃষ্টি হয়েছে। দু’বাড়ির মাঝে পানি জমে পুরো রাস্তাটির করুণ দশা।
এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবীসহ শত শত মানুষ যাতায়াত করেন। বর্তমানে রাস্তাটির বেহাল দশার কারণে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। বিশেষ করে বৃদ্ধ, শিশু এবং গর্ভবতী নারীদের নিয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তাটিতে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার, মাটি ভরাট কাজ না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার মানুষ। অনেক সময় ভ্যান, ইজিবাইক বা মোটরসাইকেল এই রাস্তায় চলতে গিয়ে উল্টে দুর্ঘটনা ঘটছে। কৃষকেরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে গিয়ে চরম লোকসানের মুখে পড়ছেন। কারণ কোনো যানবাহন এই কর্দমাক্ত ও জলমগ্ন রাস্তায় ঢুকতে চায় না।
এলাকাবাসীর দাবি, শুকনো মৌসুমসহ প্রতিবছর বর্ষা মৌসুম বা বৃষ্টির সময় তাদের এই নরক যন্ত্রণা ভোগ করতে হয়।
সাবেক ইউপি সদস্য মির্জা সেলিম বলেন, কলেজ ও জনগণের স্বার্থে দাবি মোদের একটাই, দ্রুত পূর্ণাঙ্গ সড়ক পথ চাই।
স্থানীয় জনপ্রতিনিধি দেওয়ান মতিউর রহমান মতি বলেন, প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও রাস্তাটিতে মাটির ভরাট পাকাকরণ বা টেকসই সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, তবে দ্রুত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে আশ্বস্ত করেছেন। 
রেহাই পুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম বলেন, সাজানো গোছানো একটি এমপিওভুক্ত কলেজ অথচ রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়ছে  কলেজে পড়াশোনারত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী, ম্যানেজিং (এডহক) কমিটি, গুণীজন ও এলাকার ভুক্তভোগী জনগণ। এই চরম দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি পেতে এবং পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা করাসহ রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য চৌহালী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল দশা ॥ চরম দুর্ভোগে

1

আগামী এক বছরের মধ্যে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি

2

গাজীপুরে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

3

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ পদে চাকরি, আ

4

কিছু পরিবারে কেন শুধু ছেলে সন্তানই বেশি হয়? যা বলছে বিজ্ঞান

5

ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

6

প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন মেসি

7

হরমুজ প্রণালিতে নিজেদের পাতা মাইন শনাক্ত করতে পারছে না ইরান:

8

ময়মনসিংহে সড়কের পাশে ধানখেতে কাঁদছিল সদ্যোজাত নবজাতক

9

কলকাতায় এবার বয়কটের মুখে ইসরায়েলি খেজুর!

10

মাদারীপুরে হামে শিশুর মৃত্যু: জেলায় ছড়িয়েছে আতঙ্ক, হাসপাতালে

11

তাড়াশে আশ্রয়ণ প্রকল্প এখন মাদকসেবী-জুয়াড়িদের আখড়া

12

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

13

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষ

14

ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধ নিয়ে হামলায় বৃদ্ধ আহত, হাসপাতালে ভ

15

‘তেল নিতে না পারায় পার্সেল ডেলিভারি দিতে পারিনি’

16

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটিতে অনুমোদনহীন রাউটার

17

সিরাজগঞ্জে বাড়ছে তামাক চাষ ; মাটির উর্বরতা-পরিবেশ নিয়ে শঙ্কা

18

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: ৪ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধ

19

মস্তিষ্কের ক্ষতি করে যে অভ্যাসগুলো

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন