superadmin
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশের মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ৩১ জুলাই পর্যন্ত যে ভোটার নিবন্ধন হয়েছে, তা নিয়েই আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। চূড়ান্তভাবে যে ভোটার লিস্ট করা হয়েছে, সেই অনুযায়ী আমাদের বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
তিনি বলেন, গত ১৪ মে আমি প্রাথমিকভাবে যে হিসাব দিয়েছিলাম, তা থেকে ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন। আমাদের এই মুহূর্তে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
আখতার আহমেদ বলেন, পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩২  লাখ ৬৫ হাজার ৭১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন। এই ভোটার নিয়েই আমরা স্থানীয় সরকার নির্বাচনে যাবো।
স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময়সূচি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন। আমি সেই অনুযায়ী কাজ করছি। নির্বাচনের সিডিউলটা জানতে পারার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেব।
তিনি জানান, ভোটকেন্দ্রের সংখ্যা নির্ভর করছে কোন স্তরের ভোটটা হবে সেটার ওপর। এখনো সেটা ঠিক হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে ড্রয়ে অপেক্ষায় বাংলাদেশ

1

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স

2

৮ হাজার বিয়েতে সাড়ে ৫ হাজার ডিভোর্স! মাদারীপুরে বিচ্ছেদের নে

3

ঈদের ছুটিতেও কালকিনিতে চালু ছিল নিরাপদ প্রসব সেবা: ইউনিয়ন কে

4

চৌহালীতে হেলিক্স রিকম্বিনেশন শীর্ষক কর্মসূচি পালিত

5

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

6

সুন্দরবনের ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

7

নবাব সিরাজউদ্দৌলার আড়ালে দক্ষ খেলোয়াড়: প্রবীর মিত্রের মাঠ মা

8

সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

9

নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা প্রধানমন্ত্রীর

10

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও

11

ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেবে বাক্কো, সাথে মিলবে ৫ হাজার ট

12

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

13

নিজেকে বিসিবির ‘একমাত্র বৈধ সভাপতি’ দাবি আমিনুলের, তামিমের ক

14

ইরানের পাল্টা হামলা: ২০০ মার্কিন সেনা হতাহত

15

চীনের পরিকল্পনায় কাজ হলে মার্কিন এফ–৩৫ গুলি ছাড়াই থামিয়ে দিত

16

ঢাকায় মশার ভয়াবহ উপদ্রব: প্রতি ঘণ্টায় কামড়াতে আসছে প্রায় ৭০০

17

মধ্যরাত থেকে ইসরায়েলে ইরানের ৫ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

18

ছয় মাসে পোলাওয়ের চালের দাম দ্বিগুণ ॥ রপ্তানি, মজুত ও সরবরাহ

19

রাজশাহীর আলোচিত মহিষ ডাকাতির মূলহোতা আটক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন