superadmin
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে এসএসসি পরীক্ষার ফল বিপর্যয় ॥ পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার দিনাজপুর শিক্ষাবোর্ডে স্মরণকালের ফলাফল বিপর্যয় হয়েছে। গড় পাশের হার এবার ৫৮ দশমিক ০৫ শতাংশ। এর আগে সর্বনিম্ন পাশের হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। যা গেল বছরের ফলাফল। আর এবার জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। গতবার ছিল ১৫ হাজার ৬২ জন।
গতকাল সোমবার সকাল ১০টায় দিনাজপুর শিক্ষাবোর্ড মিলনায়তনে পরীক্ষার ফল ঘোষণা করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোঃ বোরহান উদ্দিন।
তিনি জানান, ২০২৬ সালে এই শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন পরীক্ষার্থী। গড় পাশের হার ৫৮ দশমিক ০৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৭৫ হাজার ৮২৭জন। গতবারে অকৃতকার্য ছিল ৩৫ হাজার ১৬৪ জন পরীক্ষার্থী। এছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী। তিনি জানান, প্রতিবারের মতো এবারও ছাত্রীদের পাশের হার বেশি। ছাত্রীদের পাশের হার ৬৩ দশমিক ০১ শতাংশ আর ছাত্রদের পাশের হার ৫৩ দশমিক ৩৩ শতাংশ। এবারে ১৩ হাজার ৬৩৯ জন জিপিএ-৫ এর মধ্যে ছাত্রী ৭১৫২ জন এবং ছাত্র ৬৪৮৭ জন। বিজ্ঞান বিভাগে ৯৯ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৩ হাজার ১৫৭ জন। উত্তীর্ণদের মধ্যে ৩৬ হাজার ৮৬০ জন ছাত্র ও ৩৬ হাজার ২৯৭ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগে গড় পাশের হার ৭৩ দশমিক ২৯ শতাংশ। মানবিক বিভাগে ৭৮ হাজার ৯৫৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩০ হাজার ৫৯৬ জন। এদের মধ্যে ১১ হাজার ৭৭০ জন ছাত্র ও ছাত্রী ১৮ হাজার ৮২৬ জন। মানবিক বিভাগে গড় পাশের হার ৩৮ দশমিক ৭৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৯৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৭২ জন। এদের মধ্যে ৭৩৭ জন ছাত্র ও ছাত্রী মাত্র ৪৩৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে গড় পাশের হার ৫৯ দশমিক ৫ শতাংশ।
অধ্যাপক মো. বোরহান উদ্দিন আরো জানান, এ বছর ২৯৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে। এবারে শুন্য ফলাফল বিদ্যালয়ের সংখ্যা ১৮টি,যা গত ফলাফলগুলোর তুলনায় সবচেয়ে বেশি। এবারে শতভাগ পাশ করেছে ২৪টি বিদ্যালয় যা সর্বনিম্ন তালিকার শীর্ষে। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর প্রফেসর মোহাম্মদ বোরহান উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক, মো.জহিরুল ইসলাম প্রামাণিক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক উচ্চ মাধ্যমিক, মো.জহিরুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক মো. রেজাউল করিম চৌধুরী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকসহ সাধারণ সম্পাদক দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ/ কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত, এবারে দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১৪টি স্কুল হতে ২৮৩টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এটি দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ১৭তম এসএসসি পরীক্ষা। অপরদিকে দিনাজপুর হলি ল্যান্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইকবাল কবির মোগল সাংবাদিকদের এক
প্রশ্নের উত্তর বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর অধীনে ২০২৬ সালে এবার অত্র কলেজের তত্ত্বাবধানে এস. এস.সি পরীক্ষায় ৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতভাগ। এই ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ আমরা সকলেই হলি ল্যান্ড কলেজ পরিবার আনন্দিত ও গর্বিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশ্বাসে এক মাসের জন্য স্থগিত বেনাপোল বন্দরের কর্মবিরতি ॥ স্ব

1

ফরিদপুরে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হ

2

ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড

3

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: গুলিতে নিহত ৩০, লুটপাট শেষে

4

যানজট নিরসনে নতুন আশার আলো: মেট্রোরেলের রুট সম্প্রসারণ ও বর্

5

জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

6

যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ

7

ফুলবাড়ীতে খেলার মাঠে কাঁচের টুকরো ছিটানোর অভিযোগে মানববন্ধন

8

ভোটের দুদিন আগে গেজেট: নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা

9

পুষ্টিগুণে ভরপুর তরমুজ

10

শার্শায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

11

মাথাব্যাথা উপশমে আদা

12

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

13

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে

14

খুলশীতে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দম্পতি ॥ পুলিশের নজরে মাদক

15

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষ

16

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

17

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন

18

ইরানের হয়ে লড়ছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, যুদ্ধে কী প্রভাব

19

নবীনগর-সলিমগঞ্জ বগাহানি ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাড. আব্দ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন