superadmin
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসা. বুলু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুতে দু’জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫৫ জন রোগী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৯ জন।
গতকাল বুধবার সকালে হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া বুলু রাজশাহী নগরের দরগাপাড়া এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত বুলুকে গত ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরদিনই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৬০ জন ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে রামেক হাসপাতালে ১৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচজন কমেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ

1

সব রকমের কাজ আমাকে করতে হয়েছে : প্রভা

2

মধুমতির তীর রক্ষা বাঁধে বাধার অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন

3

ফের কমলো স্বর্ণের দাম

4

পহেলা বৈশাখের সঙ্গে কৃষকের জীবন ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়

5

সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী: মীর হেলাল

6

সিরাজগঞ্জে বাড়ছে বাণিজ্যিক আখ চাষ

7

বড়াইগ্রাম পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

8

দুর্নীতির বেড়াজালে আবদ্ধ রেলওয়ে

9

মধ্যরাত থেকে ইসরায়েলে ইরানের ৫ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

10

গুরুদাসপুরে বিদ্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন

11

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

12

ফ্যাসিবাদী শক্তিকে দেশে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বর

13

মহেশপুরে পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্

14

সাতকানিয়া উপজেলার নবাগত ইউএনও’র সাথে ইউপি প্রশাসনিক কর্মকর্ত

15

চট্টগ্রাম শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত শ্রমিকের ৮ দিন পর মৃত্যু

16

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান হচ্ছেন সুসান কয়েল

17

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টিনন্দনসহ ৩টি প্রকল্পের উদ্বোধন

18

রাজশাহীতে অবৈধ মজুদ জ্বালানি তেল জব্দ

19

বনফুল গ্রুপের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন