superadmin
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী বোর্ডে এসএসসির ফলে ধ্বস ॥ ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার ৬৩.৬৭ শতাংশ

আবুল কালাম আজাদ, রাজশাহী ব্যুরো : রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরনের অবনতি হয়েছে। পাসের হার নেমে এসেছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৪ শতাংশীয় পয়েন্ট। একই সঙ্গে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যাও ৯৯ থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ৩৫টিতে।
গতকাল সোমবার রাজশাহী শিক্ষা বোর্ড প্রকাশিত গত সাত বছরের তুলনামূলক ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৯০৮ জন। অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১ লাখ ১২ হাজার জন উত্তীর্ণ হয়েছে।
গত সাত বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। ২০২৪ সালে ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ, ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৯১ শতাংশ এবং ২০২০ সালে ৯০ দশমিক ৭৯ শতাংশ। অর্থাৎ এই সাত বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে নিচে নেমেছে।
ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা : ফলাফলে এবারও ছাত্রীদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। ফলে পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ১৩ দশমিক ৪০ শতাংশীয় পয়েন্ট এগিয়ে রয়েছে।
জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রীদের সাফল্য বেশি। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৮ হাজার ৯৯১ জন এবং ছাত্র ৭ হাজার ১২২ জন।
শতভাগ পাস বিদ্যালয়েও বড় পতন : শুধু সামগ্রিক পাসের হারেই নয়, বিদ্যালয়ভিত্তিক ফলাফলেও বড় ধরনের পরিবর্তন এসেছে। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের মাত্র ৩৫টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অথচ গত বছর, অর্থাৎ ২০২৫ সালে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ছিল ৯৯টি।
এর আগে ২০২৪ সালে ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৬৮টি এবং ২০২০ সালে ৩০৮টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা কমেছে ৬৪টি। সাত বছরের তুলনায়ও এবার এই সংখ্যা সর্বনিম্ন। ‘কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে জোর’ : ফলাফলের এমন অবনতির কারণ জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরিন বলেন, “বর্তমান সরকার কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে জোর দিয়েছে। এজন্য শুরুতে তো একটু ধাক্কা খেতেই হবে। আমরা আশা করছি, সামনে বোর্ডের ফলাফল আরও ভালো হবে।”
শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরের ধারাবাহিক সাফল্যের পর এবার রাজশাহী বোর্ডের এসএসসি ফলাফলে বড় ধরনের নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। বিশেষ করে পাসের হার ও শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা কমে যাওয়ায় ফলাফল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ২৮ হাজার টাকা

1

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ বারসহ আটক ১

2

ফুলবাড়ীতে শিক্ষিত যুবকদের দক্ষতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের

3

হোসেনপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

4

৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ

5

প্রাথমিকভাবে ১৩ এলাকায় মিলবে 'ফ্যামিলি কার্ড': তালিকায় আপনার

6

মানচিত্রে ৩টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে

7

রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষর

8

৫০তম বিসিএস: আবেদন কমে তিন লাখের নিচে, এক বছরে নিয়োগ সম্পন্ন

9

একুশে পদকপ্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ও অধ্যক্ষা প্রীতিকণা

10

টুং টাং শব্দে মুখর সিরাজগঞ্জের কামারপল্লী

11

বড়াইগ্রাম পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

12

কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র

13

মার্কিন আরও এক F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

14

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উ

15

চাঁদপুরে হামের প্রকোপ: ৩ শিশুর মৃত্যু, আইসোলেশনে চিকিৎসাধীন

16

ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেব: জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্

17

১৮৫ নাকি ৩০ টাকা? পাওনা নিয়ে তর্কের জেরে রণক্ষেত্র চুনারুঘাট

18

তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে

19

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন