superadmin
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচি পালিত

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বাঙ্গলহালিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে বাঙ্গালহালিয়া বাজার চত্বরে কর্মসূচির অংশ হিসেবে বাঙ্গালহালিয়া বাজারের যাত্রীছাউনির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, জীকু কুমার দে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন খান, মিজানুর রহমান প্রিন্স, মোঃ কবির হোসেন কোম্পানি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামসহ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। মানবন্ধনে বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকের বিষাক্ত থাবা থেকে শিক্ষার্থীদের মুক্ত রাখতে স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সুশীল সমাজকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত সাধারণ শিক্ষার্থী ও নেতৃবৃন্দ মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ-সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ল সোনার দাম

1

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দু’জন খুন

2

ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয়

3

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ‘কড়া জবাবের’ হুঁশিয়ারি

4

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

5

বাঁশঝাড়ের নিচে তেলের খনি! পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার

6

রাজশাহী বোর্ডে এসএসসির ফলে ধ্বস ॥ ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পা

7

মুন্সীগঞ্জে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখকে বরণ

8

গাবতলীতে অসহায় ও এতিমদের ৮শত কেজি চাল দিলেন বিশিষ্ট ব্যবসায়ী

9

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কোনো খেল

10

জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার

11

রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি চা

12

সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

13

অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

14

প্রাথমিকভাবে ১৩ এলাকায় মিলবে 'ফ্যামিলি কার্ড': তালিকায় আপনার

15

রাজশাহীর গোদাগাড়ীতে পোল্ট্রি বর্জ্যে পরিবেশ ও জনস্বাস্থ্য মা

16

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকে

17

৪৫তম বিসিএসে ১,৭০২ জনের নিয়োগ, গেজেট প্রকাশ

18

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের

19

বগুড়ায় ‘অতিথি সেজে বাড়িতে ঢুকে’ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্ত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন