superadmin
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমোদন

কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুষ্টিয়া জেলা শাখার ৬৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। গত ৩০ জুলাই মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, কুষ্টিয়া জেলা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এ কে এম আশিক উল্লাহ। তার সুপারিশের ভিত্তিতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত ৬৯ সদস্যের কুষ্টিয়া জেলার নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
অনুমোদিত কুষ্টিয়া জেলা কমিটিতে ই.বি’র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শহিদুল ইসলাম শহীদকে সভাপতি, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক পারভেজ মাজমাদারকে সিনিয়র সহ-সভাপতি, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক নিলুফা আক্তারকে সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহেল খন্দকারকে যুগ্ম সাধারণ সম্পাদক, সহযোগী অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মোঃ সোহেল রানাকে সহকারি সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী খালিদ বিন শওকতকে প্রচার সম্পাদক, এ্যাড. মনিরা খাতুনকে সহকারি প্রচার সম্পাদক, বিদ্যুৎ ঠিকাদার মোঃ মাহাতাব উদ্দিন আহমেদকে দপ্তর সম্পাদক, ব্যবসায়ী মোঃ ওহিদুল ইসলামকে সহকারি দপ্তর সম্পাদক ও এ্যাড. আশরাফ আলী যাদুকে কোষাধ্যক্ষ করে কুষ্টিয়া জেলার পেশাজীবী দলের ৬৯ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে কুষ্টিয়া জেলা কমিটি অনুমোদনের সময় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস মাহবুব, কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস. এম. মুসা, কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আরফিন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম হীরক,  পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মোঃ নবীন উদ্দিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মোঃ আঃ খালেক খান নবনির্বাচিত কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার এবং কমিটির অন্যান্য সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় তারা আশা প্রকাশ করেন, কুষ্টিয়া জেলার নবগঠিত কমিটির নতুন নেতৃত্ব কুষ্টিয়া জেলার সকল পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে গতিশীল, বেগবান, সুসংগঠিত করা ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত ৩১ জুলাই শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারকে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিএনপির সদস্য সচিব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এবং কুষ্টিয়ার সকল উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে কুষ্টিয়াকে আরও উন্নত করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ: কঠোর ব্যবস্থা

1

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপ

2

ফুলবাড়ীতে বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল বিতরণ

3

মাথাব্যাথা উপশমে আদা

4

নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানম

5

জ্বালানি সংকটে মোটরসাইকেল বাজারে ধস: বিক্রি নেমেছে শূন্যে

6

তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে

7

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কেন?

8

নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

9

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

10

রাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভ

11

নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

12

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

13

আবারও বেড়েছে সোনার দাম

14

মহাসড়কে দুর্ঘটনা রোধে সড়কের দু’পাশের দোকান উচ্ছেদ ও ঝোপঝাড় প

15

আরও বিক্ষোভকারী হত্যা করলে ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুমকি ট্র

16

লৌহজংয়ে এসিল্যান্ডের হস্তক্ষেপে চলাচলের বন্ধ রাস্তা খুলে দেও

17

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও

18

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

19

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ৩১ হাজার ॥ সব কেন্দ্রে থাকবে স

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন