superadmin
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার রাত ৮টা ২০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। বেনাপোল পোর্ট থানার এসআই সুজাতউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের আভিযানিক দলটি বেনাপোল-যশোর মহাসড়কের দক্ষিণ পার্শ্বে দিঘীরপাড় গ্রামস্থ মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে জনৈক কবির হোসেনের হার্ডওয়্যারের দোকানের সামনে অবস্থান নেয়। সেখান থেকেই সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চৌদ্দ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানিয়েছেন, তার বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মাদক ও ১টি সিআরসহ ৪টি মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙ্গন ॥ বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

1

যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন সরকারি প্রাথমিক বিদ্যালয় ॥ হুমকিতে

2

মোংলায় জ্বালানি তেল বিক্রির পর মোটরসাইকেলের চাকায় দেওয়া হচ্ছ

3

নবীনগরে হোপ কর্তৃক ফলজ গাছের চারা বিতরণ

4

রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ৩ উপজেলার যোগাযো

5

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

6

শার্শায় বিজিবি’র অভিযানে ৬১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

7

চীনের পরিকল্পনায় কাজ হলে মার্কিন এফ–৩৫ গুলি ছাড়াই থামিয়ে দিত

8

ফুলবাড়ীতে ভিডব্লিউবি এর চাল বিতরণ

9

চট্টগ্রামের সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, জনমনে ক্

10

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

11

মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ

12

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধে নানা চাপে পাকিস্তান

13

ফুলবাড়ীতে খেলার মাঠে কাঁচের টুকরো ছিটানোর অভিযোগে মানববন্ধন

14

গরম ও আর্দ্রতার কারণ দেখিয়ে ৯৬ শতাংশ পুলিশ সদস্যের নতুন ইউনি

15

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়া

16

রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

17

বাকলিয়ায় ৯০ হাজার ইয়াবা গায়েব ; দায়মুক্তি পাওয়া ওসির কান্নাক

18

বেশি দামেই কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার

19

বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়া মহানগর বিএনপির আনন্দ মিছিল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন