superadmin
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

এ কে খান : আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত রবিবার বেলা ১১টায় নগরীর আলুপট্টি মোড়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অধিকার সংরক্ষণ, ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। তিনি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে যা যা করা প্রয়োজন, বর্তমান সরকার তা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাদের অধিকার, জীবনমান ও ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।
এসময় তিনি আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডির সভাপতিত্বে অনুষ্ঠিত সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক এবং রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মো. মাহফুজুল হাসনাইন হিকোল।
এসময় মো. সাইফুল ইসলাম হীরক বলেন, আদিবাসী জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো ও তাদের বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতা করার জন্য পেশাজীবী দলের সদস্যরা প্রস্তুত রয়েছেন। আদিবাসী সমাজের অধিকার ও কল্যাণে সহযোগিতার হাত আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি আদিবাসী সমাজের মানুষের সর্বাত্মক সহযোগিতায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী বাংলাদেশের বহুত্ববাদী সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা দেশের সামগ্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। আদিবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণে রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আদিবাসী জনগোষ্ঠীর পিছিয়ে থাকা অংশের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা দরকার। একই সঙ্গে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার সুযোগ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এতে উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আদিবাসী সমাজের সাধারণ মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দরকার আছে কি

1

বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও

2

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ৩১ হাজার ॥ সব কেন্দ্রে থাকবে স

3

বগুড়া জেলায় শ্রেষ্ঠ রোভারদল হিসেবে সৈয়দ আহম্মদ কলেজকে পুরস্ক

4

শুটিং সেটে সামিয়া অথৈকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

5

মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

6

৩০ লক্ষ টাকা আত্মসাতে ডিমলা পিআইও অফিসের অফিস সহকারি গ্রেফতা

7

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

8

এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

9

নতুন ফিচার আনছে জেমিনি

10

ঝিনাইদহে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

11

খুলশীতে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দম্পতি ॥ পুলিশের নজরে মাদক

12

রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষর

13

চীনের পরিকল্পনায় কাজ হলে মার্কিন এফ–৩৫ গুলি ছাড়াই থামিয়ে দিত

14

নবীনগরে অবৈধভাবে বালু ভরাটে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরি

15

জ্বালানি তেল বিক্রিতে আজ থেকে রেশনিং থাকছে না, প্রয়োজনমতো

16

মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ

17

সাতকানিয়া উপজেলার নবাগত ইউএনও’র সাথে ইউপি প্রশাসনিক কর্মকর্ত

18

প্রাথমিকভাবে ১৩ এলাকায় মিলবে 'ফ্যামিলি কার্ড': তালিকায় আপনার

19

ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমন্বয় ও লিং

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন