superadmin
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

লৌহজংয়ে সোহেল মুন্সী নামে একজনকে কুপিয়ে হত্যা

শেখ মোঃ সোহেল রানা : মুন্সীগঞ্জের লৌহজংয়ে সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। হত্যার পর নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেয় ঘাতকরা।
গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সোহেল মুন্সী কালুরগাঁও গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে সোহেল তার বসতবাড়ির পূর্ব পাশের ঘরে একাই ঘুমাতে যান। তার স্ত্রী নুপুর বেগম কিছুদিন আগে সন্তান প্রসব করায় তিনি শাশুড়ি সেফালি বেগমের সাথে পাশের অন্য একটি ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে বাড়ির উঠানে আকস্মিক শব্দ শুনতে পেয়ে সোহেলের মা ও স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন। তারা ঘর থেকে বের হয়ে দেখতে পান, উঠানে সোহেলের ব্যবহৃত মোটরসাইকেলটি দাউ দাউ করে জ্বলছে। একই সময়ে উঠানের মাটিতে সোহেল মুন্সীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। ধারণা করা হচ্ছে, গভীর রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা সোহেলকে ঘুম থেকে ডেকে ঘর থেকে বাহিরে আনে। এরপর বাড়ির উঠানেই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর কাটা জখম ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকান্ড নিশ্চিত করার পর দুর্বৃত্তরা নিহতের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। সোহেল সিডার চর এলাকা থেকে ভাঙারি মালামাল এনে বিক্রি করতেন। এর আগে ২০২২ সালে বিদেশি মদসহ সোহেল র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বোরহান উল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ফোর্স পাঠিয়েছি। মরদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ কামরান হোসেন বলেন, খবর পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থলে পুলিশ এসেছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। অপরাধীদের চিহ্নিত করতে এবং এই নৃশংস হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে আট বছরের নির্মাণযজ্ঞ শেষে খুলছে সরস্বতী জ্ঞান মন্দিরের

1

মোংলায় জ্বালানি তেল বিক্রির পর মোটরসাইকেলের চাকায় দেওয়া হচ্ছ

2

দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থ

3

আন্তর্জাতিক নারী দিবস আজ

4

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩

5

ভিন্ন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান

6

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

7

ভোটের দুদিন আগে গেজেট: নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা

8

কেন্দ্রীয় গুদামে ৬ ধরনের টিকার মজুত শূন্য: হামের প্রকোপে ৪১

9

হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের যুদ্ধ

10

সিরাজগঞ্জে পৌর কাঁচাবাজার চালু না হওয়ায় সুফল পাচ্ছে না জনগণ

11

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

12

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ভয়ংকর প্রবণতা: কোরআন হাতে শপথ কর

13

ভর মৌসুমেও টমেটোর দামে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস, কারণ কী

14

এক লাফে তেলের দাম বাড়ল ১০%: সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁ

15

গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিটন কারাগারে

16

জাইকার সহযোগিতা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ: সেতুমন্ত্রী

17

সাবধান! কিডনি ক্যানসারের এই ৫টি লক্ষণ অবহেলা করলেই বিপদ

18

চোর-ডাকাতের হাত থেকে রক্ষা পেতে চায় ফরিদপুরের চর হাটঘাটাবাসী

19

প্রাইভেট কার থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার: এলজিইডি প্রকৌশলীর বিরু

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন