superadmin
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন মাসে যে কাজ হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরে তা হয়নি : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় দলটি গত ৫০ বছর ধরে সংগ্রাম করে আসছে।
শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতার বিএনপি একদলীয় শাসন কায়েম করতে চায় এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার সুযোগ নেই।
এসময় তিনি মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর আসন্ন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেন। এর আগে মন্ত্রী মোল্লারচর সাঁকো পরিদর্শন, ভবেরচর বাজার মার্কেট ভবনের উদ্বোধন এবং একটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি সার্কিট হাউসে জেলার অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।
সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়ন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে সংশ্লিষ্ট এলাকার সব রাস্তা ও সেতুর কাজ সম্পন্ন করা হবে।
তিনি বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে ইনশাআল্লাহ, পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, তা আওয়ামী লীগের ১৫ বছরেও হয়নি।
শনিবার বেলা সোয়া ১১টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সরকারি সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভবেরচর গ্রামীণ বাজারে ২০২৪ সালের ১ জুলাই নির্মাণকাজ শুরু হয়। প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে আধুনিক এ মার্কেট ভবনের নির্মাণকাজ বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মুন্সীগঞ্জ। কাজটি সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-২ আসেনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, নারী সংসদ সদস্য শাম্মী আক্তার, ফাহিমা নাসরিন এমপি, মাহমুদা হাবীবা এমপি, মমতাজ আলো এমপি, সানজিদা ইসলাম এমপি, প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা সিকদার এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে মন্ত্রী গজারিয়া উপজেলার ব্র্যাক অফিস থেকে ইমামপুর ইউনিয়ন পরিষদের (ইউনুস শিকদার) সড়কের ২ হাজার মিটার পর্যন্ত পুনর্বাসন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি রসুলপুর বাজার এলাকায় ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থলও পরিদর্শন করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান: রাকসু জিএস আম্

1

কালবৈশাখীতে জলাবদ্ধ চট্টগ্রাম, আরও ভারী বর্ষণের শঙ্কা

2

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

3

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান হচ্ছেন সুসান কয়েল

4

‘নানা বিষয়ে আমাকে টার্গেট করা হচ্ছে’: বিস্ফোরক মেহজাবীন চৌধু

5

নিজেকে বিসিবির ‘একমাত্র বৈধ সভাপতি’ দাবি আমিনুলের, তামিমের ক

6

শৈত্যপ্রবাহের দুঃসংবাদ: ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা | আব

7

হোসেনপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

8

রাজশাহীতে অবৈধ মজুদ জ্বালানি তেল জব্দ

9

মোংলায় জ্বালানি তেল বিক্রির পর মোটরসাইকেলের চাকায় দেওয়া হচ্ছ

10

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতকালীন পুষ্টির গুরুত্ব:

11

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

12

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল:

13

সুন্দরবনে অভিযানে হরিণ শিকারের ৪১টি ফাঁদ জব্দ

14

ডাক বিভাগের অধীনে ১৫ ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সূচি প্র

15

টহলরত পুলিশের ওপর সশস্ত্র হামলায় ৫ পুলিশ গুলিবিদ্ধ

16

ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয়

17

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপ

18

সরকারি দামে মিলছে না সার: বোরো চাষে দিশেহারা কৃষক, বাড়ছে উৎপ

19

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন