superadmin
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সার সঙ্কটে দিশেহারা কৃষক; বাড়তি টাকা দিয়েও পাচ্ছেন না

রাজশাহী প্রতিনিধি : চলতি আমন মৌসুমে ধানের চারা রোপণ ও জমি পরিচর্যার গুরুত্বপূর্ণ সময়ে রাজশাহীতে তীব্র সার সঙ্কটে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এক ডিলারের দোকান থেকে অন্য ডিলারের কাছে ছুটেও প্রয়োজনীয় সার মিলছে না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে ফিরছেন খালি হাতে। এ সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সরকারি নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের বিসিআইসি ডিলার নজরুল ইসলামের বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, সার নেওয়ার জন্য কৃষকদের দীর্ঘ অপেক্ষা। দেওপাড়া গ্রামের কৃষক আলাদীন জানান, টানা দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্খিত সার পাননি তিনি।
কাজীহাটা গ্রামের কৃষক বাবলু ১০ বিঘা জমিতে আমন আবাদ করছেন। নিজের এলাকায় ইউরিয়া না পেয়ে দেওপাড়ায় এসেও হতাশ হতে হয়েছে তাকে। সেখানে মাত্র ২০ কেজি সার বরাদ্দের কথা শুনে খালি হাতেই বাড়ি ফেরেন তিনি।
একই চিত্র দেখা গেছে পবার ভিমের ডাইং ও গোদাগাড়ীর কদমশহর এলাকায়। এসব এলাকার কৃষক হারুন অর রশিদ ও রাশিদুল ইসলাম ডিএপি ও ইউরিয়া সারের তীব্র সঙ্কটের কথা জানিয়েছেন।
চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের আকাশ এন্টারপ্রাইজে টিএসপি সারের জন্য কৃষকদের হুড়োহুড়ি করতে দেখা যায়। দুই বস্তা করে সারের চাহিদার বিপরীতে কৃষকদের মাত্র ১৫ থেকে ২৫ কেজি করে সার দেওয়া হচ্ছে।
ডিলারের কর্মচারীরা জানান, ১০ মেট্রিক টন টিএসপির মধ্যে অবশিষ্ট ২৯ বস্তা সার সবাইকে ভাগ করে দেওয়ার জন্যই এভাবে সরবরাহ করা হচ্ছে।
তবে কৃষকদের অভিযোগ, সার সঙ্কটকে পুঁজি করে বাজারে চলছে দামের অরাজকতা। গোদাগাড়ীর রাজাবাড়ীহাটে সরকারি নির্ধারিত ১ হাজার ৫০ টাকা মূল্যের ৫০ কেজির এক বস্তা ডিএপি বিক্রি হচ্ছে ১ হাজার ৭৫০ টাকায়। আর ১ হাজার ৩৫০ টাকার ইউরিয়া বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকায়। এছাড়া একটি বিক্রয়কারী প্রতিষ্ঠান কেজিপ্রতি ৩৪ টাকা দরে ডিএপি বিক্রির কথা স্বীকার করেছে বলেও অভিযোগ রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণেও রাজশাহীতে সারের সরবরাহ ঘাটতির চিত্র উঠে এসেছে। চলতি আগস্ট মাসে জেলায় ৭ হাজার ৫৭৪ মেট্রিক টন ইউরিয়ার চাহিদার বিপরীতে বরাদ্দ এসেছে ৪ হাজার ৭২৪ টন। অর্থাৎ চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে ২ হাজার ৮৫০ টন। একইভাবে ২ হাজার ৬৪৭ টন ডিএপির চাহিদার বিপরীতে বরাদ্দ এসেছে ২ হাজার ১৮২ টন। ১ হাজার ৫১১ টন টিএসপির চাহিদার বিপরীতে পাওয়া গেছে ১ হাজার ২৪০ টন। আর ১ হাজার ৭৬০ টন এমওপির চাহিদার বিপরীতে বরাদ্দ এসেছে ১ হাজার ৪৯৬ টন।
চলতি মৌসুমে রাজশাহীতে প্রায় ৮৩ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে। পাশাপাশি ১৭ হাজার ৭৭৪ হেক্টরের বেশি পুকুরে মাছ চাষেও সার ব্যবহার হচ্ছে। ফলে কৃষি খাতে বরাদ্দকৃত সারের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সার সঙ্কট ও মূল্যবৃদ্ধির বিষয়ে রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সার ঘাটতির কথা স্বীকার করে বলেন, অসাধু মজুদদারদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জেলায় পর্যাপ্ত সার রয়েছে। কেউ সার মজুদ করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করলে কিংবা নির্ধারিত মূল্যের বেশি দাম নিলে প্রমাণ সাপেক্ষে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পবা, পুঠিয়া, দুর্গাপুর ও চারঘাটে অবৈধ মজুদের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
জেলার সব উপজেলায় সার বিক্রি ও মজুদের ওপর নজরদারি রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডো

1

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩

2

শেয়ারবাজারে বড় দরপতন: দাম কমার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

3

চৌহালীতে দরিদ্রদের মাঝে ভিজেএফ এর চাল বিতরণ

4

শিক্ষার পরিবেশ রক্ষায় নতুন ভবনের দাবি রেহাই পুকুরিয়া আর পি এ

5

জ্বলছে না চুলা, সড়কে গাড়ি কম ॥ চরম ভোগান্তিতে চট্টগ্রামবাসী

6

TEST

7

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

8

কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়ায় ফেরি চলাচল তিন ঘণ্টা ব্যাহত

9

পুরস্কার পেয়ে সবাইকে ধন্যবাদ জানালেন বুবলী

10

মোবাইল অ্যাপে মিলবে জ্বালানি তেল, আসছে কিউআর কোড 'ফুয়েল পাস

11

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানাপুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আ

12

এবার আসছে ‘ফুয়েল কার্ড’: মিলবে যেসব সুবিধা, রোধ হবে জ্বালানি

13

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

14

রাজশাহীতে রেল কর্মকর্তার উপর হামলার ঘটনায় মামলা দায়ের ও পাল্

15

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল প

16

কৃষি ব্যাংকের বড় সাফল্য: প্রবাসী আয়ে টানা দ্বিতীয় স্থান অর্জ

17

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান: আটক অ

18

কিছু পরিবারে কেন শুধু ছেলে সন্তানই বেশি হয়? যা বলছে বিজ্ঞান

19

পাবনায় আগাম জাতের শিমে কৃষকের মুখে হাসি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন