superadmin
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২০ আগস্ট ২০২৬ইং তারিখে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয় থেকে এই ৪২ সদস্য বিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে অধ্যক্ষ খুরশিদ আলম (মতি)-কে আহ্বায়ক এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব নজমুল হক নাজিমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে নতুন মুখ দারুল ইসলাম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ৪২ জনের কমিটিতে একাধিক নতুন মুখ রয়েছে।  
জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
আগামী দিনে দলের সকল কর্মসূচি সফল করতে এবং স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এই আহ্বায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন দলটির নীতিনির্ধারকেরা।
এদিকে, কমিটি ঘোষণার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবনির্বাচিত আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক দলীয় হাই কমান্ডের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে স্কুলে আসেন না শিক্ষক, দিনের পর দিন স্কুল তালাবদ্

1

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প: ৫

2

চাঁদপুরে স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

3

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টিনন্দনসহ ৩টি প্রকল্পের উদ্বোধন

4

নীলফামারী জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

5

খেজুর কত দেশ থেকে আসে, যুক্তরাষ্ট্র থেকে কতটুকু?

6

মরুর প্রাণী সৈয়দপুরে

7

ফুলবাড়ীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা

8

যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারী আটক

9

চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে ‘নবীন বা

10

খুলশীতে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দম্পতি ॥ পুলিশের নজরে মাদক

11

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

12

রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ৩ উপজেলার যোগাযো

13

অনলাইনে মিলবে বিনিয়োগের সব সেবা: বাণিজ্যমন্ত্রী

14

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি কার্যক্রমে সেবাগ্রহীতাদের

15

গাবতলীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করায় এলাকাবাসীর ক্ষো

16

ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল ও কুয়েতে হামলা চালাল ইরান

17

বাজারে স্বস্তি সরবরাহ বাড়ায় ঢাকায় কমছে নতুন পেঁয়াজের দাম

18

১৭৭ বলে ডাবল সেঞ্চুরি: এক ইনিংসে শেবাগ ও ইনজামামের রেকর্ড ভা

19

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন