superadmin
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সফরে জাপানে থাকছেন না রাষ্ট্রদূত, বিশেষ দায়িত্বে সচিব নজরুল

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের আগেই সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তিনি এখন ঢাকায় অবস্থান করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি অংশ নিচ্ছেন না।

এদিকে, সফরের কূটনৈতিক বিষয় ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে বিশেষ দায়িত্ব দিয়ে টোকিও পাঠানো হয়েছে।

ইতোমধ্যে নজরুল ইসলাম গতকাল জাপানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর সফর চলাকালে টোকিওতে থেকে তিনিই দ্বিপক্ষীয় বিষয়গুলোর তদারকি ও কূটনৈতিক সহায়তার মূল দায়িত্ব পালন করবেন।

গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশ অনুসারে তিনি জাপান থেকে ঢাকায় ফিরেছেন।

সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূতকে ঢাকায় ডাকা হলেও প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতিমূলক কাজে তাঁকে যুক্ত রাখা হয়নি।

কূটনীতিকদের মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রধানমন্ত্রীর সফরের আগে রাষ্ট্রদূত ঢাকায় অবস্থান করলে— এটি একটি ব্যতিক্রমী ঘটনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে

1

ভোটের দুদিন আগে গেজেট: নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা

2

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

3

নাটোরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,

4

ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি ॥ থানচির দুর্গম এলাকায়

5

বড়াইগ্রামে পানিতে ডুবে এক সপ্তাহে তিন শিশুর মৃত্যু

6

কুষ্টিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন ॥ দক্ষ যুবশক্তি গড়ার আহ্বান

7

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

8

ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে সাত প্রতিষ্ঠানকে জর

9

সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে নবনির্বাচিত রিহ্যাব চট্ট

10

‘লালপরী’ হয়ে আসছেন স্পর্শিয়া

11

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহ

12

ইরান যুদ্ধে আরব আমিরাতের শেয়ারবাজারে মূলধন কমেছে ১২০ বিলিয়ন

13

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার: কি

14

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

15

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

16

কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনু

17

সকল বাবা-মায়ের প্রতি সতর্কবাণী নিজের বাচ্চাটার দিকে নজর দিন

18

মুকসুদপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক আরি

19

লৌহজংয়ে চিকিৎসা সেবায় অনিয়ম ॥ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন