superadmin
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

নিজস্ব প্রতিবেদক : দেশে আবারও ডেঙ্গুর প্রভাব দেখা যাচ্ছে। ইদানিং আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি ঝরছে তাজা প্রাণ। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে এবং শনাক্ত রোগী বেড়ে পাঁচ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে আরও জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দু’জনের, ডিএনসিসিতে একজনের, ডিএসসিসিতে একজনের ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০০ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন পাঁচ হাজার ৪৫৫ জন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন মেসি

1

‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’

2

ঈদে এবার টানা ১০ দিনের ছুটির সুযোগ: জেনে নিন সরকারি-বেসরকারি

3

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট

4

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

5

সিরাজগঞ্জে শুরু হয়েছে বোরো ধানকাটা ॥ জমজমাট কৃষি শ্রমিকের হা

6

ইরান ইস্যুতে একাট্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ঘনিয়ে আসছে কি ব

7

রাজশাহীতে পাটের বাজারে দরপতন ॥ হতাশ চাষিরা

8

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

9

'আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে': ভাইরাল তাজু ভাইয়ের আড়

10

দেশে হামের ভয়াবহ রূপ: ২৪ ঘণ্টায় সন্দেহজনক আক্রান্ত ৯৪৭, মৃত্

11

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

12

যুক্তরাজ্যের ইসরায়েলগামী অস্ত্রের চালান জব্দ

13

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

14

চাঁদাবাজিতে বাধা: ২ জনকে কুপিয়ে জখম, আসামি ২ দিনের রিমান্ডে

15

নীলফামারী জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

16

মহাসড়কে দুর্ঘটনা রোধে সড়কের দু’পাশের দোকান উচ্ছেদ ও ঝোপঝাড় প

17

ভরা মৌসুমেও সবজির বাজার চড়া, মাছ-মাংসের দামে নাভিশ্বাস ক্রেত

18

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

19

চট্টগ্রাম সিটি কলেজ সাময়িক বন্ধ ঘোষণা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন