superadmin
প্রকাশ : May 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে গরু মোটাতাজাকরণে ভাগ্য খুলছে খামারিদের

সিরাজগঞ্জ প্রতিনিধি : কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে দেশি ও বিদেশি জাতের গরু মোটাতাজাকরণের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্থানীয় গো-খামারিরা। প্রতিবছর ষাঁড় গরু বৈজ্ঞানিক পদ্ধতিতে মোটাতাজা করে আর্থিক স্বচ্ছলতা লাভ করে দৃষ্টান্তমূলক নজির স্থাপন করেছে এখানকার গ্রামের মানুষ। গরু মোটাতাজা করে দারিদ্র্য জয় করে স্বাবলম্বী হয়েছে অসংখ্য বেকার যুবক ও গ্রামবাসী। তাদের গো-খামারে মোটাতাজা করা গরু বিক্রি হয় দেশের বিভিন্ন কোরবানির হাটে।
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন এবং দেশের গবাদি পশুর রাজধানী খ্যাত শাহজাদপুর পৌর সদরের শত শত গো-খামারে বাণিজ্যিক ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বল্পসময়ে অল্প বিনিয়োগে লাভবান হচ্ছে খামারিরা। সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের খামারিরা বাণিজ্যিক ভিত্তিতে প্রতি বছর শত শত ষাঁড় গরু মোটাতাজা করে অর্থনৈতিকভাবে সফলতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে সচ্ছলভাবে জীবনযাপন করছে। কান্দাপাড়া গ্রামের আব্দুস সালাম মেম্বর, আব্দুর রশিদ, লালু, সামসুর মতো অনেকেই বিগত ১৫/২০ বছর যাবত গরু মোটাতাজা করে প্রতিবছর লাভবান হচ্ছেন।
জানা গেছে, প্রতি বছর কোরবানি ঈদের ৭/৮ মাস আগে কম দামে গরু কিনে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু মোটাতাজা করে কোরবানির হাটে বিক্রি করে ব্যাপক লাভবান হচ্ছে। এ বছর আব্দুস সালাম মেম্বার সাতটি, আব্দুর রশিদ ১৫টি, লালু আটটি, সামসু ১২টি গরু মোটাতাজা করেছেন। তাদের প্রতিটি গরু এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার টাকায় কেনা। ৭/৮ মাস মোটাতাজা করে ঢাকার কোরবানির হাটে প্রতিটি গরু ২ লাখ ১০ হাজার থেকে দুই লাখ ২০ হাজার টাকা বিক্রি করবেন বলে জানান। সে হিসাবে খরচ বাদে প্রতিটি গরু বিক্রি করে তারা ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা লাভবান হবে। অন্যদিকে শাহজাদপুর উপজেলা পৌর সদরসহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বাণিজ্যিক ভিত্তিতে সবচেয়ে বেশি গরু মোটাতাজা করা হয়। টেপরি ও পুরান টেপরি, পোতাজিয়া, রাউতারা, পুঠিয়া, কাশিনাথপুর, বনগ্রাম, সরিষাকোল, গালার বিভিন্ন গ্রামের বসতবাড়ি ও খামারগুলোতে স্বল্প পুঁজি বিনিয়োগে দেশি ও বিদেশি জাতের ফ্রিজিয়ান, শাহীওয়াল, শংকর, অস্ট্রেলিয়ান, জার্সিসহ বিভিন্ন জাতের এঁড়ে বাছুর বাণিজ্যিক ভিত্তিতে মোটাতাজাকরণ করা হচ্ছে।
উপজেলার পুরানটেপরি গ্রামে গরু মোটাতাজাকরণ খামারিরা জানান, বংশ পরম্পরায় আদি পুরুষের কাছ থেকে গ্রামের মুষ্টিমেয় কৃষক অতীত সময় হতেই ষাঁড় ও বলদের মোটাতাজাকরণের কাজ করতে থাকেন। পেশাটি লাভজনক হওয়ায় ওই গ্রামের মুকুল শেখ, কাদের মেম্বার, মিজানুর রহমান, সাখাওয়াত হোসেন, মো. আইয়ুব আলী, আব্দুল মান্নান, জামাল হোসেন, ছাকের আলী, দেলোয়ার হোসেনসহ শতাধিক বেকার গ্রামবাসী গরু মোটাতাজাকরণের মাধ্যমে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছেন। তাদের ধারাবাহিক সাফল্য উপজেলার অন্যান্য গ্রামেও ছড়িয়ে পড়েছে। ওই গ্রামে মোটাতাজাকরণকৃত গরু কৃষকরা স্থানীয় তালগাছী গরুর হাট, বেড়ার চতুর আলী হাট, ঢাকার গাবতলী গরুর হাটসহ কোরবানির ঈদের আগে দেশের বিভিন্ন গরুর হাটে বিক্রি করে থাকে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুন রাজীব জানান, ফসলের মাঠে কৃষিকাজ বা বাড়ির অন্যান্য কাজের পাশাপাশি গরু মোটাতাজাকরণ করে অতি অল্প সময়ে শাহজাদপুরের শত শত বেকার এলাকাবাসী স্বাবলম্বী হবার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তার মতে বেকার জনগোষ্ঠী ব্যাপকভাবে বাণিজ্যিক ভিত্তিতে গরু মোটাতাজা করে প্রতি বছর দেশের গোমাংসের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে শত শত কোটি টাকা আয় করা সম্ভব। এতে দেশের বেকারের সংখ্যা যেমন কমে যাবে, অন্যদিকে অর্থনৈতিকভাবে সফলতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে দারিদ্র্যকে জয় করে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পশুবিজ্ঞানী ড. রাকিবুল ইসলাম খান বলেন, আগেকার মানুষ দুই-একটি গরু পালতো শখ করে। বলদ গরু হলে হাল চাষের ক্ষেত্রে, আর ষাঁড় গরু হলে অনেক কৃষক মাংসের জন্য তৈরি করতো। গোমাংস উৎপাদনে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। অনেক দেশের তুলনায় আমাদের দেশে গরুর সংখ্যা বেশি হলেও সংখ্যাগরিষ্ঠই জীর্ণশীর্ণকায় গরু। অথচ সামান্য যত্ন নিলেই মোটাকাতাজকরণের মাধ্যমে অধিক মাংস উৎপাদন করা সম্ভব। যা দেশে মাংসের চাহিদা পূরণের পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে পারে। যার উৎকৃষ্ট উদাহরণ শাহজাদপুরের শত শত গরু মোটাতাজাকরণ করার গো-খামার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুমতির তীর রক্ষা বাঁধে বাধার অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন

1

একদিনে হাম সন্দেহে চারজনের মৃত্যু

2

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্যসাক্ষাৎ

3

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ বারসহ আটক ১

4

হাঙরের সংখ্যা কমে যাচ্ছে যে কারণে

5

নারায়ণগঞ্জ-কুমিল্লা কর্ডলাইন: দক্ষিণ-পূর্বাঞ্চলের কোটি মানুষ

6

টুং টাং শব্দে মুখর সিরাজগঞ্জের কামারপল্লী

7

চট্টগ্রামে নিয়মিত লোডশেডিংয়ে গরমে ভুগছে মানুষ

8

শাহজাদপুরের সেই চাঞ্চল্যকর হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর ফাঁস

9

বক্স অফিসে ‘অ্যাভাটার’ উন্মাদনা: আয়ের সব রেকর্ড কি ভেঙে দেবে

10

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টিনন্দনসহ ৩টি প্রকল্পের উদ্বোধন

11

তীব্র গরমে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ ॥ কদর বাড়ছে হাতপাখার

12

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব

13

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান

14

চৌহালীতে হেলিক্স রিকম্বিনেশন শীর্ষক কর্মসূচি পালিত

15

শার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক

16

সারাদেশে দৈনিক ৩ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা: সংকটে জনজীবন

17

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাগ

18

লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়িপেটায় গুরুতর জখম করার অভিযোগে থানায়

19

পুষ্টিগুণে ভরপুর তরমুজ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন