superadmin
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখকে বরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলা নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখকে বরণ করতে বর্ণিল আয়োজনে মুখর হয়ে উঠেছিল মুন্সীগঞ্জ জেলা। সকাল থেকেই জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায়।
গত মঙ্গলবার সকাল ৯টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মোঃ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা।
রঙিন মুখোশ, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে বাঙালির হাজার বছরের ঐতিহ্য তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আয়োজন করা হয় বৈশাখী মেলা, পান্তা-ইলিশ উৎসব ও গ্রামীণ খেলাধুলার।
এসময় জেলা প্রশাসক নূরমহল আশরাফী বলেন, বৈশাখ আমাদের বাঙালির প্রাণের উৎসব। অসাম্প্রদায়িক চেতনায় সবাইকে নিয়ে এ উৎসব উদযাপনই আমাদের মূল লক্ষ্য।
এদিকে, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানও দিনব্যাপী আয়োজন করেছে বৈশাখী অনুষ্ঠান। এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ছিল পান্তা ইলিশের আয়োজন। জেলা প্রশাসনের আয়োজনে বিসিকের সহযোগিতায়  শহরের শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ৩১টি স্টল বসে। এছাড়াও বিভিন্ন স্থানে বসেছে মেলা, যেখানে শিশু-কিশোরদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। সব মিলিয়ে, আনন্দ-উৎসব ও বাঙালিয়ানায় ভরপুর এক পরিবেশে মুন্সীগঞ্জবাসী বরণ করে নিয়েছে নতুন বাংলা বছর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দিনেই কমলো সোনার দাম, তবে রুপার দামে নতুন ইতিহাস

1

ফুলবাড়ীতে ভিডব্লিউবি এর চাল বিতরণ

2

আভিজাত্য ও আরামের সমন্বয়: এ সময়ের ট্রেন্ডি ক্যাজুয়াল ফ্যাশন

3

একটি নতুন অর্থনীতির বীজ: মাটি থেকে শহরের টেবিল পর্যন্ত ফলজের

4

পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভার

5

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

6

পুরোনো ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

২৬ জুন চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

8

কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

9

রাজনীতির নয়া মোড়: ঢাকা-১৭ আসনে লড়বেন তারেক রহমান, ভোলায় ফিরে

10

ফুলবাড়ীতে ১২ বছরের শিশু এখন ৩ মাসের অন্তঃসত্ত্বা ॥ থানায় মাম

11

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন বাতিল নয়

12

আশ্বাসে এক মাসের জন্য স্থগিত বেনাপোল বন্দরের কর্মবিরতি ॥ স্ব

13

বরিশাল মহানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ

14

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত

15

দেশজুড়ে গরম, এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

16

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দু’জন খুন

17

কাজের টেন্ডার চূড়ান্ত না হতেই দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্র

18

নবীনগরে বেগুন চাষে স্বাবলম্বী সাহেদ আলী

19

এত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দরকার আছে কি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন