news editor
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স নীতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল রোববার অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের  সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিমসহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ।
সভায় মার্চ ২০২৬ মাসের অপরাধচিত্র তুলে ধরে জানানো হয়, জেলায় মোট মামলার সংখ্যা বেড়ে ২১৩টিতে দাঁড়িয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১০৬টি মাদকসংক্রান্ত মামলা। বিশেষ করে মুন্সীগঞ্জ সদর উপজেলায় অপরাধের প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে।
এছাড়া সভায় মাসব্যাপী পরিচালিত ১০২টি মোবাইল কোর্টের মাধ্যমে ১২৩ জনকে দন্ড প্রদান এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদক ও অবৈধ কারেন্ট জাল জব্দের তথ্য উপস্থাপন করা হয়।
সভায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিবিড় তদারকির মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও জেলা প্রশাসক বিআরটিএ-কে ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি/বাইক চালকদের বিরুদ্ধে সকল উপজেলায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিল কাজী নজরুল :

1

লোডশেডিংয়ে বাড়ছে আলু পচন, হিমাগারে বাড়তি খরচ !! বিপাকে কৃষক

2

নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

3

পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত

4

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

5

ঢাকার দুই পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ, কিউআর কোড দিয়ে নেওয়া যাব

6

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

7

ফুলবাড়ীতে শিক্ষিত যুবকদের দক্ষতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের

8

এক দিনেই কমলো সোনার দাম, তবে রুপার দামে নতুন ইতিহাস

9

ইরানের হয়ে লড়ছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, যুদ্ধে কী প্রভাব

10

পাংশায় এসএসসিতে ১২০০ নম্বর পেয়ে উপজেলার শীর্ষে পাভেল

11

বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়া মহানগর বিএনপির আনন্দ মিছিল

12

লৌহজংয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥

13

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

14

ফেব্রুয়ারিতেই ১০ বার কাঁপল বাংলাদেশ: ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

15

চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও

16

মহাসড়কে দুর্ঘটনা রোধে সড়কের দু’পাশের দোকান উচ্ছেদ ও ঝোপঝাড় প

17

ইরান যুদ্ধ প্রায় শেষ, কয়েক সপ্তাহে আরও কঠোর হামলা: জাতির উদ্

18

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ বারসহ আটক ১

19

বাজারে অরাজকতার মধ্যেই বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন