superadmin
প্রকাশ : Jun 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুকসুদপুরে রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াসুর গ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তরা বসতবাড়ির নিরাপত্তা প্রাচীর ভেঙে ফেলা এবং ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, গত ১ জুন রাতে মুকসুদপুর উপজেলার ভাবড়াসুর ইউনিয়নের ভাবড়াসুর গ্রামের সহিদ মোল্লার বসতবাড়ির চারপাশে নির্মিত ইট দিয়ে তৈরী নিরাপত্তা প্রাচীর দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে এবং একই সঙ্গে কয়েকটি ফলজ গাছও কেটে ফেলেছে।
পরিবার সূত্রে জানা যায়, ৯১নং ভাবড়াসুর মৌজার ১৩৫০নং খতিয়ানের ১১৯৭ দাগের ১৪ শতক জমি সহিদ মোল্লা ২০১৬ সালে তৈয়াব মোল্লা এবং তার ওয়ারিশগণ সিজান মোল্লা ও তার ভাইবোনদের  নিকট থেকে ৪৮৫৭, ৪৭৩১ ও ৫৮০৬নং সাব-কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে তিনি সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষের মাধ্যমে নামজারি (মিউটেশন) সম্পন্ন করেন এবং দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন।
ভুক্তভোগীরা জানান, জমির মালিকানা ও দীর্ঘদিনের ভোগ দখলের ভিত্তিতে তারা সেখানে বসতবাড়ি নির্মাণ করেন এবং নিরাপত্তার স্বার্থে ইটের প্রাচীর তৈরি করেছেন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রাচীরটি ভেঙে ফেলে এবং কিছু ফলজ গাছ কেটে দেয়। এ ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় এলাকাবাসীর মতে, এমন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ট্রাকসহ ভারতীয় নেশাজাতীয়

1

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

2

চৌহালীতে হেলিক্স রিকম্বিনেশন শীর্ষক কর্মসূচি পালিত

3

গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের শীর্ষ ১০ ধনী: মাস্ক থেকে লি শুফু

4

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ নিয়ে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহ

5

খুব শিগগির কিউবার পতন ঘটবে: ট্রাম্প

6

ইতালির স্পন্সর ভিসা:২০২৭ ও ২০২৮ সালের আবেদন কবে? জানুন বিস্ত

7

জেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া

8

সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জনে ১১ দিনের প্রশিক্ষণে ফ্রান্স যাচ্ছে

9

ফরিদপুর জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা নবনিযুক্ত প্র

10

এবার ইউরোপের দেশ সাইপ্রাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

11

বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে নতুন

12

মুকসুদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বি

13

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

14

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

15

গাজীপুরে হামের লক্ষণ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

16

চট্টগ্রামে এলজিইডি’র কমিশন বাণিজ্যের অভিযোগ

17

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবী

18

ডান কাতে ঘুমানোর বিস্ময়কর উপকারিতা: সুন্নাহ পালনেই মিলবে শার

19

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতকালীন পুষ্টির গুরুত্ব:

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন