superadmin
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল টাকা তৈরির কারখানায় অভিযানে আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মুদ্রার জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। গত শনিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ-বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় বিভিন্ন দেশের ২৫ বান্ডিল বিদেশি মুদ্রার জাল নোট জব্দ করা হয়েছে। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।
র‌্যাব কর্মকর্তা ইফতেখার হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ-বালুবাগানের তিন তলাবিশিষ্ট একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় সেখান থেকে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের মুদ্রার জাল নোট ও অন্যান্য সরঞ্জামসহ তসিকুল ও শামীমকে আটক করা হয়। আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন।
র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ওই বাড়িটি জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেখানে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করা হতো। জাল মুদ্রা তৈরির মূল হোতাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

1

নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি

2

ডেঙ্গুর ভয়াবহ বিস্তার রোধে এডিসের প্রজননস্থল ধ্বংসে মাঠে রাজ

3

নীলফামারী জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

4

ভোক্তা অধিকার দু’টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে

5

গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিটন কারাগারে

6

সাফল্যের মঞ্চে কৃতি শিক্ষার্থী ॥ আগামী দিনের স্বপ্নে অভিভাবক

7

আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

8

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও

9

যশোরে আওয়ামীলীগ ও যুবলীগ নেতা আটক

10

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

11

ফরিদপুরে সুকৌশলে দখল হচ্ছে সড়ক ও জনপথের জায়গা

12

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স

13

শেখ হাসিনা দেশে ঢুকলেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

14

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

15

১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট

16

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

17

রাজাপুরে খালের মধ্যে দোকান নির্মাণের অভিযোগ

18

আত্মহননের বদলে আত্মোপলব্ধির হাইকু

19

কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন