superadmin
প্রকাশ : Jun 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন

রতন বড়ুয়া : প্রতিবছরের ন্যায় রাউজান উপজেলার আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের আয়োজনে গত শুক্রবার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের হলরুমে ধর্মীয় স্মৃতি বৃত্তি প্রদান, গুণীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী উদযাপন করা হয়েছে। ভদন্ত ধর্মশ্রী থের এর সঞ্চালায় ও কল্যাণ তহবিলের সভাপতি অরুনানন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দানশীল ব্যক্তিত্ব ও উপেন্দ্র-বিজয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার বড়ুয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন ধর্ম প্রিয় মহাথের। প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন আবুরখীল দক্ষিণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক ও দানশীল ব্যক্তিত্ব সত্যজিৎ বড়ুয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মডেল পাবলিক স্কুলের সভাপতি লায়ন টিংকু বড়ুয়া। আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মদূত সোবিতানন্দ মহাথের। ধর্মালোচনা করেন ভদন্ত পরমানন্দ মহাথের,ভদন্ত দেবমিত্র মহাথের, ভদন্ত উক্কট্টা পাঞা থের, ভদন্ত ধর্মদর্শন থের, নাগসেন ভিক্ষু ও বিনয় বংশ ভিক্ষু। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক ভদন্ত সংঘানন্দ মহাথের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব অজিত কুমার বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুপয়ন বড়ুয়া কাজল ও আবুরখীল কেন্দ্রীয় বিহার উন্নয়ন ও পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বরণ বড়ুয়া।
শিক্ষার প্রচার ও প্রসারে অবদান রাখায় চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ আবুরখীল গ্রামের কৃতি সন্তান সংবর্ধিত অতিথি শিক্ষাবিদ প্রফেসর ড. সুব্রত বিকাশ বড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন  শিক্ষক সম্বল কুমার বড়ুয়া ও শিক্ষক সনদ কুমার বড়ুয়া। এসময় আরো উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, ব্যাংক কর্মকর্তা রুমা বড়ুয়া ও ব্যাংক কর্মকর্তা রিগ্যান বড়ুয়া।
আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের ফান্ডে দানশীল ব্যক্তিত্বরা অর্থ দান করেন এবং কল্যাণ তহবিলের পক্ষ হতে প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ধর্মীয় বৃত্তি, সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ৩১ হাজার ॥ সব কেন্দ্রে থাকবে স

1

চারঘাটে যুবলীগ নেতার হাত-পায়ের নখ উপড়ে পৈশাচিক নির্যাতন

2

মস্তিষ্কের ক্ষতি করে যে অভ্যাসগুলো

3

বাড়লো ভোজ্যতেলের দাম

4

ব্রেকিং নিউজ: ৩ ধাপে আসছে নবম পে-স্কেল, লাখো কর্মচারীর স্বপ্

5

দেশজুড়ে গরম, এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

6

সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

7

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সবাইকে দায়িত্বশীল হতে হবে : মেয়র শ

8

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্যসাক্ষাৎ

9

সিলেটে ১৬ ঘণ্টা পর পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার, স্বস্তিত

10

অতীত অভিজ্ঞতার কারণে সংস্কার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে

11

বগুড়া জেলায় শ্রেষ্ঠ রোভারদল হিসেবে সৈয়দ আহম্মদ কলেজকে পুরস্ক

12

নারায়ণগঞ্জে বিকাশ কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও গুলি ছুড়ে ৩ লাখ টা

13

শিশুর হাম: লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ

14

৩০১ ধারায় যুক্তরাষ্ট্রের তদন্ত, বাংলাদেশের বাণিজ্য ভবিষ্যতের

15

সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

16

গোদাগাড়ীতে সড়ক ও জনপথের জমি দখল করে অবৈধ স্থাপনা

17

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

18

সিরাজগঞ্জে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে হাটিকুমরুল ই

19

বাজারে অরাজকতার মধ্যেই বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন