superadmin
প্রকাশ : Apr 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়াবহ শুল্ক ফাঁকির উৎসব

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়াবহ শুল্ক ফাঁকির উৎসব

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মিরপুরের ৬০ ফুট সড়কে হেলমেট কিনতে গিয়ে চক্ষু চড়কগাছ সাধারণ ক্রেতাদের। স্পেনের সুপরিচিত ব্র্যান্ড 'এম টি' (MT) এর একটি হেলমেটের দাম হাঁকানো হচ্ছে ৭ হাজার টাকা। শুধু তাই নয়, বিক্রেতাদের দাবি অনুযায়ী ভালো মানের হেলমেটের দাম ২০ হাজার থেকে শুরু করে ৮০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

​তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নথিপত্র অনুযায়ী, এই এম টি ব্র্যান্ডের প্রতিটি হেলমেট আমদানিকারক প্রতিষ্ঠানগুলো দেশে আনছে মাত্র ২ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় মাত্র ২৫০ টাকা দরে!

​সংশ্লিষ্টদের মতে, হেলমেট আমদানিতে এটি একটি ভয়াবহ 'আন্ডার ইনভয়েসিং' বা কম মূল্য দেখিয়ে আমদানির ঘটনা। মূলত উচ্চহারে শুল্ক ফাঁকি দিতেই আমদানিকারকরা আন্তর্জাতিক বাজারে কয়েক হাজার টাকার হেলমেটকে মাত্র আড়াইশ টাকার সমমূল্যে দেখাচ্ছেন। এর ফলে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তেমনি সাধারণ ক্রেতারা গুণছেন অতিরিক্ত অর্থ।

​বাজার বিশ্লেষকরা বলছেন, আড়াইশ টাকায় কেনা হেলমেট যখন ৭ হাজার টাকায় বিক্রি হয়, তখন সেই অতি মুনাফার পেছনে বড় ধরনের কারসাজি কাজ করে। শুল্ক গোয়েন্দা ও এনবিআরের কঠোর নজরদারি না থাকায় আমদানিকারকরা দীর্ঘদিন ধরে এই পন্থায় অর্থ পাচার এবং শুল্ক ফাঁকি দিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? খামেনির দ্বিত

1

ফরিদপুরে মারুফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছ

2

মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করলো বিমা

3

ক্ষমতার দাপটে এক চেয়ারেই ১২ বছর পিডিবিএফ কর্মকর্তা মোঃ মছলেউ

4

রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

5

মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১

6

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

7

ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্য

8

সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী

9

উৎপাদন শূন্য সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ প্রকল্প

10

প্রাইভেট কার থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার: এলজিইডি প্রকৌশলীর বিরু

11

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটিতে অনুমোদনহীন রাউটার

12

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, ৩টি ককটেল উদ্ধার

13

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

14

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

15

বগুড়ায় রাজশাহী কৃষি ব্যাংকের ডিজিএমকে ফুলেল শুভেচ্ছা

16

সাভারের দূষণ আজ ঢাকার দ্বিগুণের বেশি

17

মেট্রোর এমডি বদল কী বার্তা দিল

18

আজ থেকে হজের মূল কার্যক্রম শুরু

19

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্যসাক্ষাৎ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন