superadmin
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে বোরো ধানের গলাপচা রোগে দিশেহারা কৃষক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বোরো ধানের জমিগুলোতে নেক ব্লাষ্ট (ধানের গলাপচা) রোগ ও কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক প্রয়োগ করেও কোনো লাভ না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নের এ বছর উপজেলায় ২২ হাজার ৬শত ৬০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। হঠাৎ প্রতিকূল আবহাওয়ায় উপজেলায় এ রোগ ছড়িয়ে পড়ছে। তবে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের কারেন্ট পোকা ও নেক ব্লাষ্ট রোগ থেকে ধান বাচাতে সচেতনামুলক পরামর্শ দিতে মাইকিং করছেন এবং লিফলেট বিতরণ করছেন।
উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাসউজ্জামান বলেন, আমার প্রায় ৮০ বিঘা জমিতে বোরো ধানের শিষ সাদা হয়ে গেছে। শিষের গোড়ায় প্রথমে এ রোগ দেখা দিয়ে ক্রমান্বয়ে তা পুরো শিষকে গ্রাস করে। একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও কোন কাজ হচ্ছে না।
উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামের কৃষক করিম আহমেদ বলেন, আমার জমিতেগুলোতে ব্লাষ্ট রোগ দেখা দেয়। এতে ধানের নষ্ট হয়ে যাচ্ছে। কোন ওষুধ দিয়েও কাজ হচ্ছে না।
কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ক্ষেতে কীটনাশক দিয়েও কোনো লাভ না হওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
ভাদাস গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, যে জমিগুলোতে ঝড়ে ধানগাছ হেলে পড়েছে, সেই জমিগুলোতে পোকার আক্রমণ বেশি। এজন্য আমাদের মাঠের ধানগুলো পোকায় নষ্ট করছে। এখন দুশ্চিন্তায় রয়েছি।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা বলেন, আমরা মাঠে গিয়ে কৃষকদের মধ্যে লিফলেট বিতরণ করছি। যেসব জমি এখনো সংক্রমিত হয়নি বা কেবল সংক্রমণ দেখা দিয়েছে, সেগুলোতে প্রতিরোধক হিসেবে ছত্রাকনাশক ছেটানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে ঘুরে ঘুরে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলের ভুল সিদ্ধান্তে শত শত কোটি টাকার ক্ষতি; নেই জবাবদিহিতা

1

সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

2

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

3

উজবেকিস্তানের বিপক্ষে ড্রয়ে অপেক্ষায় বাংলাদেশ

4

যশোরে প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যু

5

মরুর প্রাণী সৈয়দপুরে

6

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির নতুন বিধিনিষেধ: কোন গাড়ি কতটুক

7

শত্রুকে ঘাঁটি বা আকাশপথ দিলে কারো রক্ষা নেই: ইরান সশস্ত্র বা

8

সিরাজগঞ্জে ‘জিনের বাদশা’ সেজে কল দিতেন টেলিগ্রামে, হাতিয়ে নে

9

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্

10

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি

11

ইরান যুদ্ধ প্রায় শেষ, কয়েক সপ্তাহে আরও কঠোর হামলা: জাতির উদ্

12

সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী: মীর হেলাল

13

সিরাজগঞ্জে পদ্মফুলে ছেয়ে গেছে উল্লাপাড়ার সোনাকান্ত বিল ॥ মুগ

14

ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমন্বয় ও লিং

15

ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়তে হবে - প্রধানমন্ত্রী

16

রাজশাহীতে চাহিদার চেয়ে মজুদ লক্ষাধিক বেশি কোরবানির পশু

17

মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১

18

এবার ইউরোপের দেশ সাইপ্রাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

19

নতুন প্রজন্মকে জাতীয় কবির সঙ্গে যুক্ত করার আহ্বান প্রধানমন্ত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন