superadmin
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজাপুরের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল দশা ॥ চরম দুর্ভোগে এলাকাবাসী

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতুরিয়া থেকে সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই সড়কের প্রায় ১ কিলোমিটারে ইট বসানো হলেও তা দেবে গিয়ে ভেঙে পড়েছে। বাকি প্রায় আধা কিলোমিটারের বেশি অংশ কাদামাটিতে পরিণত হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে সামান্য বৃষ্টিতেই পানি জমে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় শিক্ষার্থী, সাধারণ মানুষ ও মুসল্লিদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সড়ক দিয়ে এলাকার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। পাশাপাশি একটি মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদেরও দুর্ভোগের শেষ নেই। স্থানীয় বাসিন্দা রাসেল খান বলেন, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষাকালে হাঁটাচলা করাই কঠিন হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াতও দুরূহ হয়ে যায়।
আরেক বাসিন্দা বলেন, বছরের পর বছর ধরে রাস্তার এই দুরবস্থা চলছে। জনপ্রতিনিধিদের কাছে বারবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান হয়নি।
শিশু শিক্ষার্থী সাইমা আক্তার জানায়, প্রতিদিন স্কুলে যেতে কাদার মধ্য দিয়ে হাঁটতে হয়। অনেক সময় পড়ে গিয়ে পোশাক নষ্ট হয়, তাই খুব কষ্ট হয়।
বৃদ্ধা রাশিদা বেগম বলেন, বয়সের কারণে ঠিকমতো হাঁটতে পারি না। এই ভাঙা ও কাদাযুক্ত রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই পড়ে যাওয়ার ভয় থাকে।
এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার ও টেকসই উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা প্রকৌশলী অভিজিৎ মন্ডল জানান, গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় মাটির সড়কগুলো পাকা করার জন্য কর্তৃপক্ষকে আবহিত করা হবে। ভাঙা রাস্তাও বরাদ্দ পেলে সংস্কার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

1

ঝিনাইদহে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

2

বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকা

3

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

4

চাঁদপুরে হামের প্রকোপ: ৩ শিশুর মৃত্যু, আইসোলেশনে চিকিৎসাধীন

5

পাকিস্তানের ইতিহাসে প্রথম ‘প্রতিরক্ষা বাহিনী প্রধান’ হলেন ফি

6

অর্থনৈতিক সংকট মোকাবিলায় হরিণের মতো সতর্ক থাকার আহ্বান অর্থন

7

শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্

8

ঈদের ছুটিতেও কালকিনিতে সচল ছিল প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সে

9

বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জীবন বাঁচাতে জরুরি ৫টি

10

কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ২৮ হাজার টাকা

11

নবাব সিরাজউদ্দৌলার আড়ালে দক্ষ খেলোয়াড়: প্রবীর মিত্রের মাঠ মা

12

ডান কাতে ঘুমানোর বিস্ময়কর উপকারিতা: সুন্নাহ পালনেই মিলবে শার

13

সকল বাবা-মায়ের প্রতি সতর্কবাণী নিজের বাচ্চাটার দিকে নজর দিন

14

জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

15

জনবল নিচ্ছে আবুল খায়ের গ্রুপ

16

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ৩১ হাজার ॥ সব কেন্দ্রে থাকবে স

17

খুলনায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদে

18

সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী

19

সাবধান! কিডনি ক্যানসারের এই ৫টি লক্ষণ অবহেলা করলেই বিপদ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন