superadmin
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, সভাপতি আলী আজম, সম্পাদক শিপন বকাউল

 নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ২০২৬-২০২৮ মেয়াদের  ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত কমিটিতে মো. আলী আজমকে সভাপতি এবং মো. শিপন বকাউলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত কমিটি ঘোষণার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে সহসভাপতি করা হয়েছে মো. মনিরুজ্জামান মোসলেম, সৌমেন্দ্র সাহা সমীর, রুস্তম পালোয়ান বাবু, রফিকুল ইসলাম রফিক, আব্দুল আল বাবুল, মো. জাহাঙ্গীর হোসেন ও মো. বাবুল মিয়াকে।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সজল হোসেন খান সুজন। সহসাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. ওবায়দুল হক, মো. হাসান দেওয়ান, নুরুল ইসলাম নুরুল, মো. নাইম রহমান, হাজী আনোয়ার হোসেন মন্ডল মোঃ ইসলাম খান  ও হাবিবুর রহমান হাবিব (খ)।

কমিটিতে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. যুবরাজ সরকারকে এবং সহ-ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. কালাম হোসেন। খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু দাউদ মোল্লা, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম জুয়েল এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. গোলাপ হোসেন।
এ ছাড়া ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. মজিবুর রহমান মৃধাকে। ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মিলন মিয়া।

কমিটির দপ্তর সম্পাদক হয়েছেন মো. শাহাবুব হোসেন মুন্না এবং সহ-দপ্তর সম্পাদক মো. শফিকুর রহমান। প্রচার সম্পাদক করা হয়েছে বিল্লাল মন্ডলকে এবং সহ-প্রচার সম্পাদক হয়েছেন স্বপন মিয়া।

কৃষিবিষয়ক সম্পাদক ইলিয়াস ভূঁইয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. হাসান আহমেদ, যুববিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সহ-যুববিষয়ক সম্পাদক মো. আফতাব হোসেন। সড়ক ও যোগাযোগবিষয়ক সম্পাদক হয়েছেন রফিকুল ইসলাম রোবেল এবং সহ-সড়ক ও যোগাযোগবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান। অর্থবিষয়ক সম্পাদক মো. ইউনুস আলী, কোষাধ্যক্ষ মো. মাসুদ হাসান সাগর, মহিলাবিষয়ক সম্পাদক মিসেস তাসলিমা খানম এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক হয়েছেন মো. আওলাদ হোসেন।
এ ছাড়া বন ও পরিবেশবিষয়ক সম্পাদক করা হয়েছে মো. হাবিবুর রহমান হাবিব (ম)-কে এবং নৌ ও পরিবহনবিষয়ক সম্পাদক হয়েছেন মো. নবাব।

ঘোষিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন আব্দুল গণি মোল্লা, মো. নজরুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, মো. আসলাম হাওলাদার, মো. আক্তার হোসেন, মো. জাহিদ হোসেন, মো. আখি আলমগির মিলন, মো. কাজল, মো. রিপন, মো. তারেক রহমান ও মো. আব্দুল আলিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

1

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ ক্যাটাগরির পদে চাকরি, আবেদন সময় ব

2

টি-টুয়েন্টিতে মোস্তাফিজই এখন বাঁহাতি পেসারদের ‘নেতা’

3

লৌহজংয়ে চিকিৎসা সেবায় অনিয়ম ॥ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

4

নীলফামারীতে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীর জেল ও জরিমানা

5

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার মামলায় দুইজনের যাবজ্জীবন কারা

6

চৌহালীতে হেলিক্স রিকম্বিনেশন শীর্ষক কর্মসূচি পালিত

7

বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও

8

লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

9

পুরোনো ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

10

চীনা যন্ত্রাংশ দিয়ে উন্নত প্রযুক্তির মিসাইল বানাচ্ছে হুথিরা

11

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্

12

সিরাজগঞ্জে আখ চাষে বাম্পার ফলন

13

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার ব

14

ফুলবাড়ীতে বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল বিতরণ

15

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ পদে চাকরি, আ

16

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

17

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

18

নীলফামারী ১ ও ২ আসনের প্রার্থীতার যাচাই বাছাই সম্পন্ন

19

ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল ও কুয়েতে হামলা চালাল ইরান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন