প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম
27
শুক্রবার ১০, এপ্রিল ২০২৬ -- : -- --
বন্ধুদের অভিনব উপহার
মৌলভীবাজারের কুলাউড়ায় এক যুবক ও তার বন্ধুরা বন্ধুর বিয়েতে প্রচলিত উপহার বাদ দিয়ে ২ লিটার অকটেন উপহার দিয়েছেন। তীব্র জ্বালানি সংকটের মধ্যে এই অভিনব উদ্যোগ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে কর্মধা ইউনিয়নে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়েতে মাসুমসহ তার বন্ধুরা এই ভিন্নধর্মী উপহার প্রদান করেন। অতিথিরা উপহারটি পেয়ে আনন্দিত ও বিস্মিত হন।
মাসুম বলেন, “বর্তমান জ্বালানি সংকটের সময় আমরা বন্ধুকে অভিনবভাবে শুভেচ্ছা জানাতে প্রতীকীভাবে ২ লিটার অকটেন উপহার দিয়েছি।”
স্থানীয়রা এই উদ্যোগকে সময়োপযোগী, ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচিত হয়েছে।