প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩৯ এএম
47
শুক্রবার ১০, এপ্রিল ২০২৬ -- : -- --
ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌযান ও উদ্ধার কার্যক্রমের দৃশ্য
ইউরোপে উন্নত জীবনের আশায় বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে আবারও মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে ভূমধ্যসাগরে। লিবিয়ার উপকূল থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা একটি কাঠের নৌযান ডুবে অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন।
ইতালিভিত্তিক মানবিক সহায়তা সংস্থা “মেডিটেরেনিয়া সেভিং হিউম্যানস” সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটির বরাতে জানা যায়, শনিবার বিকেলে সার্চ অ্যান্ড রেসকিউ অঞ্চলে নৌযানটি ডুবে যায়। এলাকাটি লিবিয়ার নিয়ন্ত্রণাধীন বলে উল্লেখ করা হয়েছে। নৌযানটি লিবিয়ার উপকূলীয় শহর তাজুরা থেকে যাত্রা শুরু করেছিল এবং এতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১০৫ জন যাত্রী ছিলেন।
ডুবে যাওয়া নৌযানটি লিবিয়ার উপকূল থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে, বৌরি তেলক্ষেত্রের কাছাকাছি এলাকায় দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ৩৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন এবং দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহ ও জীবিতদের ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে নিখোঁজদের প্রতি শোক প্রকাশ করে সংস্থাটি ইউরোপীয় দেশগুলোর প্রতি নিরাপদ ও মানবিক অভিবাসন নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে।
অন্যদিকে স্থানীয় একটি সংবাদ সংস্থার বরাতে জানা যায়, জীবিতদের তথ্য অনুযায়ী নৌযানটিতে মোট প্রায় ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। কোস্টগার্ড পৌঁছানোর আগেই প্রায় ৮০ জন সাগরে ডুবে যান বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনার মাধ্যমে আবারও ভূমধ্যসাগরীয় রুটে অভিবাসনপ্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ যাত্রা এবং চলমান মানবিক সংকটের ভয়াবহ চিত্র ।