প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ এএম
42
শুক্রবার ১০, এপ্রিল ২০২৬ -- : -- --
তেহরানের বাহারিস্তানে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বহুতল ভবনের ধ্বংসস্তূপ
ইরানের রাজধানী Tehran-এর বাহারিস্তান এলাকায় বহুতল আবাসিক ভবনে বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৬ এপ্রিল) ভোরে এ হামলা চালানো হয়। এতে দুটি আবাসিক ভবন লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে জানা গেছে।
বাহারিস্তানের গভর্নর ফার্স নিউজকে জানিয়েছেন, হামলার পরপরই ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে জরুরি তৎপরতা শুরু হয়েছে এবং হতাহতদের উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
বাহারিস্তান তেহরানের একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। সাধারণ মানুষের বসবাসের জন্য ব্যবহৃত ভবনে কেন এ ধরনের হামলা চালানো হলো, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে বড় ধরনের হামলা চালানো হয়, যেখানে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক নিহত হন বলে দাবি করা হয়। ওই ঘটনার পরপরই তেহরান থেকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।
এরপর থেকে প্রায় এক মাসের বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এতে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ইসরায়েলেও ইরান ও তাদের মিত্র লেবাননের সংগঠন Hezbollah-এর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দাবি অনুযায়ী, এসব হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩৬৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে।