শুক্রবার ১০, এপ্রিল ২০২৬

শুক্রবার ১০, এপ্রিল ২০২৬ -- : -- --

কুলাউড়ায় রক্তের নমুনা নেওয়ার সময় প্রাণ হারালো নিউমোনিয়ায় আক্রান্ত শিশু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম

92

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় রক্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সময় নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত শিশুটির নাম রিহান, বয়স মাত্র তিন মাস। তার বাড়ি উপজেলার ভাটেরা এলাকায়।

শনিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় শিশুটিকে রক্ত পরীক্ষার জন্য হাসপাতালের সামনে অবস্থিত তাজমহল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান তার স্বজনরা।

সেখানে রক্তের নমুনা সংগ্রহের সময় হঠাৎ করে শিশুটি অস্বাভাবিকভাবে কান্নাকাটি শুরু করে এবং তার শরীরে কাঁপুনি দেখা দেয়। এক পর্যায়ে শিশুটি নিস্তেজ হয়ে পড়ে এবং শরীরের রঙ নীলচে হয়ে যায়।

ঘটনার পরপরই দ্রুত শিশুটিকে পুনরায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করতে সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত শিশুর পিতা রিপন সিদ্দিকী জানান, তার তিন মাস বয়সী ছেলে রিহান গত প্রায় এক সপ্তাহ ধরে জ্বর ও নিউমোনিয়ায় ভুগছিল। শুক্রবার সকালে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে শিশুটির শরীরে ক্যানুলার মাধ্যমে চিকিৎসা চলছিল।

Link copied!