superadmin
প্রকাশ : Jun 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 
গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রামকৃষ্ণপুর কোদলা গ্রামের আক্তার মন্ডল (৫০), এনআই অ্যাক্টের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বন্দিহার গ্রামের আবু তালেব (২৮), মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি চান্দাইকোনা এলাকার মো. রেজাউল করিম (৪০), মো. শয়ন মিয়া জাকারিয়া (৩০), চর ব্রাহ্মণবাড়িয়া গ্রামের রিপন (২৩) ও নিঝুরি উত্তরপাড়া গ্রামের ভুট্ট খলিফা (৩৮)। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আদালতের পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রায়গঞ্জ সার্কেলের আওতাধীন এলাকায় কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।’ 
তিনি আরও বলেন, ‘জনগণের সহযোগিতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি: প্রধানমন্ত্রী

1

২৬ জুন চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

2

ভাই-বন্ধুদের নিয়ে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

3

বাংলার আভিজাত্যের শেকড়: বংশ পদবীর ইতিহাস ও সামাজিক মর্যাদা

4

প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট নেতাদের সৌজন্য সাক্ষাৎ

5

বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জীবন বাঁচাতে জরুরি ৫টি

6

ফুলবাড়ীতে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ প্যানেল চেয়ারম্যানের

7

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২

8

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডো

9

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

10

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

11

রাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভ

12

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

13

রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

14

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

15

ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান

16

হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তা

17

পোষাইদে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূ

18

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

19

বাজারে স্বস্তি সরবরাহ বাড়ায় ঢাকায় কমছে নতুন পেঁয়াজের দাম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন