superadmin
প্রকাশ : Jun 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদতা : টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলুর সার্বিক ব্যবস্থাপনা ও দিকনির্দেশনায় গতকাল সোমবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
এসময় তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জাতীয়তাবাদী চেতনা বিকাশে যে কাজ করে গেছেন, জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। আজ তার সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতার আদর্শ বুকে ধারণ করে সঠিক নেতৃত্ব দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠাসহ দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন পৌঁছে দিতে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়ে কাজ করে যাচ্ছেন।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

1

ভিন্ন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান

2

বাজারে স্বস্তি সরবরাহ বাড়ায় ঢাকায় কমছে নতুন পেঁয়াজের দাম

3

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৩, ২১ জনের মরদেহ

4

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান: রাকসু জিএস আম্

5

বাকলিয়ায় ৯০ হাজার ইয়াবা গায়েব ; দায়মুক্তি পাওয়া ওসির কান্নাক

6

চৌহালীতে দরিদ্রদের মাঝে ভিজেএফ এর চাল বিতরণ

7

দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু

8

যানজট নিরসনে নতুন আশার আলো: মেট্রোরেলের রুট সম্প্রসারণ ও বর্

9

বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে নতুন

10

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

11

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক, এক বছরের জন্য বহি

12

আজ ৯ ঘণ্টা বিদুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

13

১২ ফেব্রুয়ারির নির্বাচন: অনিশ্চয়তা কাটিয়ে সুষ্ঠু পরিবেশ ফের

14

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

15

জীবনসঙ্গিনী নির্বাচনে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি: জানুন

16

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

17

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কোনো খেল

18

ফুলবাড়ীতে ১২ বছরের শিশু এখন ৩ মাসের অন্তঃসত্ত্বা ॥ থানায় মাম

19

ইতালির স্পন্সর ভিসা:২০২৭ ও ২০২৮ সালের আবেদন কবে? জানুন বিস্ত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন