superadmin
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”, “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট বাংলাদেশ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে সাতকানিয়া আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থীদের সরকারি আইনি সেবার সুযোগ গ্রহণের আহ্বান জানান। সকালে আদালত চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়, যা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া লিগ্যাল এইড বিশেষ কমিটির সভাপতি এবং সিনিয়র সহকারী জজ মোঃ সিরাজ উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব এডভোকেট রাশেদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী জজ প্রধান বিচারিক কর্মকর্তা হেদায়েত উল্লাহ্ বলেন, আইন সবার জন্য সমান। অর্থের অভাবে কোনো নাগরিক যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্যই সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান কার্যক্রম জোরদার করেছে। সাতকানিয়া আদালতে আমরা স্বচ্ছতার সাথে অসহায় মানুষদের আইনি পরামর্শ ও মামলা পরিচালনার জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিচ্ছি। সাধারণ মানুষকে এই সেবা সম্পর্কে আরও সচেতন হতে হবে।
সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি বলেন, আইনজীবীরা সমাজের দর্পণ। আমরা সরকারি এই উদ্যোগকে সফল করতে বদ্ধপরিকর। লিগ্যাল এইডের মাধ্যমে নিভৃত পল্লীর প্রান্তিক মানুষগুলো এখন বিনামূল্যে আইনি প্রতিকার পাচ্ছে, যা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সভায় আরও বক্তব্য রাখেন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা এবং সিনিয়র আইনজীবীবৃন্দ।
এসময় বক্তারা লিগ্যাল এইড অফিসের হেল্পলাইন নম্বর ১৬৪৩০ সম্পর্কে প্রচার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী সহকারী ইউনিয়ন চেয়ারম্যান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে সরকারি কর্মকর্তা, মুহূর্তেই প

1

নিজেকে বিসিবির ‘একমাত্র বৈধ সভাপতি’ দাবি আমিনুলের, তামিমের ক

2

প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন মেসি

3

ঢাকা টু কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ

4

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

5

বনফুল গ্রুপের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

6

মরুর প্রাণী সৈয়দপুরে

7

আনন্দভ্রমণ পরিণত হলো বিষাদে: মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল

8

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

9

১৭৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন

10

জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

11

মোংলায় জ্বালানি তেল বিক্রির পর মোটরসাইকেলের চাকায় দেওয়া হচ্ছ

12

নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড

13

জ্বালানি তেল বিক্রিতে আজ থেকে রেশনিং থাকছে না, প্রয়োজনমতো

14

এক লাফে তেলের দাম বাড়ল ১০%: সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁ

15

মেসি–রোনালদোরা যা পারেননি, তাই করে দেখালেন দেম্বেলে!

16

তাড়াইলে জ্বালানি সংকটে কৃষিপণ্য পরিবহন ব্যাহত

17

খুলনা বিভাগের পেশাজীবী দলের সাংগঠনিক সম্পাদক হলেন মোল্লা মার

18

চট্টগ্রামে ৫৬ লাইটারেজ জাহাজের বে ক্রসিং পারমিশন স্থগিত

19

গাবতলীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করায় এলাকাবাসীর ক্ষো

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন