superadmin
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে আ. লীগ নেতাকে ধরতে গিয়ে ৫ পুলিশ কর্মকর্তা আহত, আসামি ছিনতাই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আসামীর স্বজনদের বিরুদ্ধে।
গত মঙ্গলবার চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আসামি কবির খান (৪৫) চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর গ্রামের মৃত সুরমান খানের ছেলে। তিনি চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে চরভদ্রাসন থানায় মামলা রয়েছে। আহত পাঁচ পুলিশ সদস্য হলেন- চর ভদ্রাসন থানার এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক, উপ-পরিদর্শক এসআই রফিকুজ্জামান, এএসআই গাজী সোহেল রানা ও কনস্টেবল উজ্জ্বল হোসেন।
জানা গেছে, সকালে চরভদ্রাসন থানার এসআই রফিকুজ্জামানের নেতৃত্বে পাঁচ পুলিশ সদস্য মুন্সিরচর বাজারে অভিযান চালিয়ে কবির খানকে গ্রেফতার করে। তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তোলার সময় কবিরের বড় ভাই সূর্য খান বাধা দেন। তাৎক্ষণিক কবিরের ১০ থেকে ১৫ স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় কবির খানকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই রফিকুজ্জামানের ডান হাত জখমসহ অন্য চার পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কবির খান সন্ত্রাসবিরোধী আইনের এক মামলার আসামি। তাকে গ্রেফতার করতে পাঁচ পুলিশ সদস্য গেলে তাদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ সদস্যরা হাসপাতালে ভর্তি রয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

1

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩

2

ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্য

3

তাড়াইলে জ্বালানি সংকটে কৃষিপণ্য পরিবহন ব্যাহত

4

কৃষি ব্যাংকের বড় সাফল্য: প্রবাসী আয়ে টানা দ্বিতীয় স্থান অর্জ

5

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

6

ঔষধের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ॥ বিপাকে সাধারণ ক্রেতা

7

লেবাননে ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৩৫০

8

রামিসা হত্যাকান্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত

9

ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে জনপদ

10

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

11

মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করলো বিমা

12

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ২

13

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ম

14

নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

15

সার সঙ্কটে দিশেহারা কৃষক; বাড়তি টাকা দিয়েও পাচ্ছেন না

16

TEST

17

নবীনগরে বি স্ট্রং প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রামে মাঠ দিবস

18

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

19

সুন্দরবনে অভিযানে হরিণ শিকারের ৪১টি ফাঁদ জব্দ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন