superadmin
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নগরীর নিরাপত্তায় আরএমপিকে অত্যাধুনিক ১৫৫টি সিসি ক্যামেরা দিলেন রাসিক

আবুল কালাম আজাদ, রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, যানবাহন চলাচল পর্যবেক্ষণ এবং ডিজিটালি সিকিউরড সিটি গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন।
গতকাল রবিবার দুপুরে আরএমপি কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নিকট অত্যাধুনিক সিসি ক্যামেরা আনুষ্ঠানিকভাবে তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
উল্লেখ্য যে, রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থল স্থানগুলোতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হবে। এসব ক্যামেরা স্থাপনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ আরও কার্যকর হবে।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটসহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাইনুল ইসলাম ও বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মোঃ আবুল কালাম সাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ গাজিউর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত শ্রমিকের ৮ দিন পর মৃত্যু

1

বোরহানউদ্দিনে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার গ্রেফতার

2

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা অর্থদন্ড

3

দুর্গাপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ ॥ ২৪ ঘণ্টায় বিদ্যু

4

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

5

ঢাকা টু কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ

6

চলনবিলে মাছের পোনা অবমুক্তকরণ, মানবিক সহায়তা ও বৃক্ষরোপণ

7

মুন্সিগঞ্জে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

8

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী

9

ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের

10

ছয় মাসে পোলাওয়ের চালের দাম দ্বিগুণ ॥ রপ্তানি, মজুত ও সরবরাহ

11

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না বুমরাহ’র

12

কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমা

13

ফুলবাড়ীতে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ প্যানেল চেয়ারম্যানের

14

গাইবান্ধায় নারিকেল গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

15

মেসি–রোনালদোরা যা পারেননি, তাই করে দেখালেন দেম্বেলে!

16

সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জনে ১১ দিনের প্রশিক্ষণে ফ্রান্স যাচ্ছে

17

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

18

চলনবিলে শ্রমিক সংকট ॥ ধান কাটতে বাড়তি খরচ

19

সুন্দরবনের ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন