superadmin
প্রকাশ : May 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ- জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নার্সিং ইনস্টিটিউট, মুন্সীগঞ্জ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
গতকাল মঙ্গলবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা তত্ত্বাবধায়ক আলপনা মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আরিফুজ্জামান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ এ টি এম ওবায়দুল্লাহ, বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, নার্সিং কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা নার্সদের মানবিক সেবা, আত্মত্যাগ ও করোনা মহামারিতে তাদের সাহসী ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে প্রায় ১ লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ৮০ শতাংশ নারীদের অংশগ্রহণ বৃদ্ধির সরকারি উদ্যোগের কথাও তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নার্সদের প্রশিক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ, প্রযুক্তিগত দক্ষতা ও মর্যাদা নিশ্চিত করলেই দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনফুল গ্রুপের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

1

চীনে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত নতুন রোগ, ২ প্রদেশে জরুরি সতর্কত

2

কবে ফিরবেন নেইমার জানালেন ব্রাজিল কোচ

3

ফরিদপুর জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা নবনিযুক্ত প্র

4

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

5

নবীনগরে সোলার সেচে বদলে যাচ্ছে আউশ আবাদে নতুন সম্ভাবনার দুয়া

6

তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বাড়াতে রাঙামাটিতে সেনাবাহিনীর কম্পিউট

7

বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

8

রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

9

পবিপ্রবিতে হামলা : অনির্দিষ্টকালের কর্মবিরতি; বিএনপির ২৬ নেত

10

তিন মাসে যে কাজ হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরে তা হয়নি : মির্জা

11

টুকরো গপ্পো

12

গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের শীর্ষ ১০ ধনী: মাস্ক থেকে লি শুফু

13

কালীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

14

বাংলাদেশিদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ: ফিঙ্গারপ্রিন

15

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধে ভরা হাসপাতালের স্টোর

16

চট্টগ্রামে কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ

17

রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

18

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

19

জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন