superadmin
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলশীতে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দম্পতি ॥ পুলিশের নজরে মাদক চক্র

রূপম ভট্টাচার্য্য, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরের খুলশী থানার পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের মাধ্যমে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট ইয়াবা সরবরাহ করে আসছিল। গতকাল সকালে আনুমানিক ৭টা ৫৫ মিনিটে খুলশী থানার ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের প্রীতিলতা রেলওয়ে হাসপাতালের সামনে পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলশী থানার এস আই শাহপরান। তার সঙ্গে ছিলেন এস আই শহিদুল আলম পারভেজ, এস আই আনোয়ার হোসেন, এ এস আই বেলায়েত হোসেন, এ এস আই মহিউদ্দিন, এ এস আই মুক্তধর এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইসহাক (২৮) ও তার স্ত্রী সনিয়া আক্তার (২৪)। তাদের কাছ থেকে ২০টি প্যাকেটে রাখা মোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে ইয়াবা ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, স্থানীয় জনগণের সহায়তায় দম্পতিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতসহ তাদের থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও পুলিশি তথ্যে জানা যায়, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে পাহাড়তলী রেলওয়ে উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকাসহ আশপাশে ইয়াবা বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই চক্রের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে ‘নাজমা’ নামে এক নারীকে চিহ্নিত করা হয়েছে, যাকে সিন্ডিকেটের মূল সমন্বয়কারী বা ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে সন্দেহ করা হচ্ছে। তবে তার সম্পৃক্ততা তদন্তাধীন এবং এ বিষয়ে আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করছে পুলিশ।
এছাড়া পুলিশ সূত্র জানায়, খুলশী ও ডবলমুরিং এলাকার আলোচিত আরেক মাদক কারবারি আলমগীরকে এর আগেই গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমান ঘটনায় তার চক্রের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
তিনি বলেন, “৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

1

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের স্বস্তির জয়

2

বিয়ের সাজে হাজির বুবলী

3

যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারী আটক

4

সিএমপি’র নিজস্ব জনবলে চলবে ট্রাফিক ব্যবস্থাপনা

5

মার্কিন আরও এক F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

6

যশোরে প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যু

7

হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তা

8

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান: আটক অ

9

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

10

ভারতকে খাদের কিনারে ঠেলে দক্ষিণ আফ্রিকার রেকর্ড জয়

11

চারঘাটে যুবলীগ নেতার হাত-পায়ের নখ উপড়ে পৈশাচিক নির্যাতন

12

চাকরি রাজস্বকরণ এবং বেতন বৈষম্য নিরসনে গেইটকিপারদের ৭ দিনের

13

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯ জন

14

রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

15

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

16

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

17

শেখ হাসিনা দেশে ঢুকলেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

18

মুকসুদপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক আরি

19

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন