superadmin
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে ভুয়া সাংবাদিক ও ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা

ভুয়া পোর্টালের নামধারী সাংবাদিকসহ ভুয়া ডিবি পুলিশের ৫ সদস্য গ্রেফতা

গাজীপুরে ভুয়া অনলাইন পোর্টালের নামধারী সাংবাদিকসহ ভুয়া ডিবি পুলিশের ৫ সদস্য গ্রেফতার

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে ভুয়া সাংবাদিক ও ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও অপরাধে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।

গত শনিবার (২৪ জানুয়ারি) গাজীপুর মহানগরীর সদর থানাধীন চাকুলিয়া এলাকার মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত একটি টিনের ছাপরা ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফের জোড়া, ডিবি পুলিশের কটি, একটি লেজার লাইট, একটি ক্যামেরা, রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল এবং ‘মাতৃবাংলা’ নামক একটি ভুয়া অনলাইন পোর্টালের আইডি কার্ড ও মাউথ স্পিকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রোমান হোসেন শুভ (২৭), শাহিন আলম (৪০), মো: ইউসুফ আলী (৩৬), মো: সাইফুল ইসমাইল (৩৬) ও মো: কবির হোসেন (৩০)।

গাজীপুর মহানগর ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহিন আলম, ইউসুফ আলী ও রোমান হোসেন শুভর বিরুদ্ধে অপহরণ, প্রতারণা, ধর্ষণ এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ভুয়া ডিবি পুলিশ ও ভুয়া সাংবাদিক চক্রের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানটি গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব অশোক কুমার পাল, পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

1

অকেজো ডেমুগুলো হবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেন

2

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

3

মানসিক চাপ কমাতে ম্যাজিকের মতো কাজ করতে পারে সঙ্গীর ১০ মিনিট

4

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত

5

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল টাকা তৈরির কারখানায় অভিযানে আটক ২

6

পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভার

7

ডাক বিভাগের অধীনে ১৫ ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সূচি প্র

8

নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানম

9

নীলফামারীতে শহীদ জিয়াউর রহমান কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্ব

10

সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লক্ষাধিক পশু

11

শিক্ষাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী

12

রাজশাহী বোর্ডে এসএসসির ফলে ধ্বস ॥ ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পা

13

নবীনগরে বেগুন চাষে স্বাবলম্বী সাহেদ আলী

14

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

15

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ‘কড়া জবাবের’ হুঁশিয়ারি

16

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান হচ্ছেন সুসান কয়েল

17

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

18

জেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া

19

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন