superadmin
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে যোগ দিতে চট্টগ্রামে জামায়াত আমির

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টায় তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আশা করছেন আয়োজকেরা।

তাঁর সফরকে কেন্দ্র করে সম্মেলনস্থলে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এদিকে, আজ সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নগরীর জেম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে বাসমতি ও লম্বা চালের প্রদর্শনী অনুষ্ঠিত

1

রাজাপুরে খালের মধ্যে দোকান নির্মাণের অভিযোগ

2

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

3

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

4

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

5

ফেব্রুয়ারিতেই ১০ বার কাঁপল বাংলাদেশ: ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

6

বিমানবন্দরে বিশৃঙ্খলা : জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

7

যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

8

ঢাকার দুই পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ, কিউআর কোড দিয়ে নেওয়া যাব

9

টুকরো গপ্পো

10

এক বছরে রেমিট্যান্স বেড়েছে ১৭.৩০ শতাংশ

11

কালীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

12

জ্বালানি তেল বিক্রিতে আজ থেকে রেশনিং থাকছে না, প্রয়োজনমতো

13

দক্ষিণ লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে ইসরায়েলের হামলা

14

বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না; কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জন

15

সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী: মীর হেলাল

16

কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা

17

রাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভ

18

কক্সবাজার রুটে পঞ্চম ট্রেন যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

19

আমার জীবন প্রাপ্তি ও ভালোবাসায় পরিপূর্ণ - ববিতা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন