superadmin
প্রকাশ : May 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সিলেটের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে বলেন, “বর্তমান সরকারের বয়স আড়াই মাসের মতো। তবে এরই মধ্যে আমরা দেশের মানুষের সামনে যে সকল প্রতিশ্রুতি উপস্থাপন করেছিলাম এবং দেশের মানুষকে যে কথা দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি।”
‘আমরা সারাদেশে নারীদের স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষক ভাইদের সহযোগিতা করার জন্য কৃষক কার্ডের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভেতর থেকে যারা বিভিন্ন খেলাধুলায় দক্ষ বা যাদের মধ্যে বিভিন্ন প্রতিভা রয়েছে, সেগুলোকে আমরা বিকশিত করতে চাই’-উল্লেখ করেন তারেক রহমান।
সারাদেশ থেকে দক্ষ খেলোয়াড় বের করে আনার বিষয়ে তিনি বলেন, এখানে যারা আমাদের বয়সী আছেন, কমবেশি অনেকেরই ধারণা আছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশের ছোট ছোট ছেলেমেয়েদের মধ্য থেকে প্রতিভাবানদের বের করে আনার জন্য নতুন কুঁড়ি নামক একটি অনুষ্ঠান চালু করা হয়েছিল। 
তিনি আরও জানান, আপনাদের অনেকেরই সে সম্পর্কে ধারণা আছে যারা সে সময় শহীদ জিয়াকে দেখেছেন। সেটিরই একটি বর্ধিত অংশ হিসেবে আমরা এই ছোট ছোট ছেলেমেয়েদের ভেতর থেকে ভবিষ্যতে ভালো খেলোয়াড় বের করে আনতে চাই। তারই অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আমরা আজ সিলেটের মাটি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করব ইনশাআল্লাহ। 
‘গত পরশু পর্যন্ত সারাদেশে প্রায় ১ লাখ ৩০ হাজার শিশু নাম নিবন্ধন করেছে। এর মধ্য থেকে সাত-আটি খেলা নির্ধারণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এর ভেতর থেকে এমন কিছু খেলোয়াড় বের করে নিয়ে আসতে পারব যারা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গন থেকে দেশের জন্য স্বর্ণপদক ছিনিয়ে আনবে এবং দেশের সুনাম বৃদ্ধি করতে সক্ষম হবে’-যোগ করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, “সিলেটের মানুষ ঢাকা-রংপুর রেল উন্নয়নের চেয়ে ঢাকা-সিলেট রেল ব্যবস্থার উন্নতিতে বেশি আগ্রহী, সেটি স্বাভাবিক। তাই এই রুটে ডাবল লাইন স্থাপনের মাধ্যমে যাতায়াত দ্রুততর করার বিষয়ে সরকার কাজ করছে।”
তিনি বলেন, “শুধু সড়ক নয়, রেলপথের উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। রেলপথে যাতায়াত খরচ কম হওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ী উভয়ই উপকৃত হবেন।” কৃষিজমি রক্ষার কথা বিবেচনায় রেলকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, “সিলেট থেকে লন্ডন যেতে আকাশপথে সাড়ে ছয় থেকে সাড়ে সাত ঘণ্টার মতো সময় লাগে। সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে রাস্তার দুরবস্থা ও বিভিন্ন সমস্যার কারণে সিলেট অংশে প্রায় ১০ ঘণ্টা সময় লেগে যায়।”
‘নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠন করতে পারলে এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন’-উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমপি’র নিজস্ব জনবলে চলবে ট্রাফিক ব্যবস্থাপনা

1

ছয় মাসে পোলাওয়ের চালের দাম দ্বিগুণ ॥ রপ্তানি, মজুত ও সরবরাহ

2

মেসি–রোনালদোরা যা পারেননি, তাই করে দেখালেন দেম্বেলে!

3

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ৩১ হাজার ॥ সব কেন্দ্রে থাকবে স

4

নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ সরকা

5

ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেব: জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্

6

যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারী আটক

7

কবে ফিরবেন নেইমার জানালেন ব্রাজিল কোচ

8

এআই সহায়ক, বিপর্যয়েরকারণ নয়: বাউবির ট্রেজারার!

9

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

10

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

11

সিরাজগঞ্জে ‘জিনের বাদশা’ সেজে কল দিতেন টেলিগ্রামে, হাতিয়ে নে

12

পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্

13

সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

14

বগুড়ায় ‘অতিথি সেজে বাড়িতে ঢুকে’ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্ত

15

‘এই মন তোমাকে দিলাম’, সাবিনার কণ্ঠে মুগ্ধ নেটদুনিয়া

16

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে

17

ফের বাড়লো সোনার দাম

18

রাউজানে ইটবোঝাই ট্রাকের পিষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, সড়

19

বনফুল গ্রুপের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন