superadmin
প্রকাশ : May 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে হামে আক্রান্ত হয়ে ও হাম রোগের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাম-সংক্রান্ত পরিস্থিতির বিষয়ে প্রতিবেদনে জানানো হয়, এ সময়ে নিশ্চিত হামে একজন ও সন্দেহজনক হাম রোগে ১৬ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৮৭ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৪৫৮। এছাড়া, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আট হাজার ৭১৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ৯৪০। উল্লেখিত সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫১ হাজার ৫৮৫ জনকে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৭ হাজার ৬১৯ জন।
বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫১ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া, বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুবরণ করেছে। সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ১৮০ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এরপর ৮২ জন মারা গেছে রাজশাহীতে। সেই সঙ্গে সিলেটে ৫৩, চট্টগ্রামে ৪৪, ময়মনসিংহে ৩৮, বরিশালে ৩৪, খুলনায় ২১ ও রংপুরে ছয়জন প্রাণ হারিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে আ. লীগ নেতাকে ধরতে গিয়ে ৫ পুলিশ কর্মকর্তা আহত, আসাম

1

রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

2

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টিনন্দনসহ ৩টি প্রকল্পের উদ্বোধন

3

মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে সরকারি কর্মকর্তা, মুহূর্তেই প

4

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি,

5

জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার

6

তিন মাসে যে কাজ হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরে তা হয়নি : মির্জা

7

বাংলাদেশি বাজার হারালে কতটা লোকসানের মুখে পড়বে ভারত?

8

শিক্ষক-কর্মচারীদের উৎসবভাতা বিল ৪ মার্চের মধ্যে জমা দেওয়ার ন

9

শিলিগুড়ির হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহার

10

লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়িপেটায় গুরুতর জখম করার অভিযোগে থানায়

11

চাঁদাবাজিতে বাধা: ২ জনকে কুপিয়ে জখম, আসামি ২ দিনের রিমান্ডে

12

নীলফামারী ১ ও ২ আসনের প্রার্থীতার যাচাই বাছাই সম্পন্ন

13

ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

14

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে : প্রধানমন্ত্

15

সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

16

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

17

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

18

শেখ হাসিনা দেশে ঢুকলেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

19

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্য

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন