superadmin
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে আঁখ চাষে লাভবান কৌশিক রায় ও তার পরিবার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের অধিকাংশ উপজেলার উঁচু জমিতে আঁখ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। চলতি মৌসুমে জেলায় ১ হাজার ৬৭২ হেক্টর জমিতে আঁখ চাষ হয়েছে। তুলনামূলক কম খরচে ভালো লাভ হওয়ায় দিন দিন বাড়ছে আঁখ চাষির সংখ্যা। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ীতে আঁখ চাষ করে লাভের মুখ দেখছেন কৃষক কৌশিক রায়। নিজেদের ৩০ শতক জমিতে ইশ্বদি-৮ ও ইশ্বদি-১৬ জাতের আঁখ চাষ করেছেন তিনি। স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে পাঁচ বছর ধরে আঁখ চাষ করছেন কৌশিক।
কৌশিক রায় জানান, আঁখ চাষে তার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে বাজারে ভালো দাম থাকায় ওই জমি থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার আঁখ বিক্রির আশা করছেন তিনি। জমি থেকে আঁখ তুলে নিজের হাতে খুচরা বিক্রি করছেন। প্রতিটি আঁখ বিক্রি করছেন ৫০ টাকা দরে।
কৌশিক রায় বলেন, “আমার ৩০ শতক জমিতে আঁখ চাষ করতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে বাজার ভালো থাকায় এই জমি থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার আঁখ বিক্রি হবে বলে আশা করছি। কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় ভালো ফলন পেয়েছি।”
তার ছেলে অলক রায় বলেন, “নিজের হাতে আঁখ বিক্রি করছি। প্রতি পিস ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। বাজার ভালো থাকায় এবার লাভও ভালো হবে বলে আশা করছি।”
কৌশিকের স্ত্রী সুমিতা রায় বলেন, “স্বামী ও সন্তানকে নিয়ে পাঁচ বছর ধরে আঁখ চাষ করছি। আঁখ চাষ থেকে যে আয় হয়, তা দিয়েই আমাদের সংসার চলে।” কৃষি বিভাগ বলছে, ফুলবাড়ীসহ দিনাজপুরের উঁচু জমি আঁখ চাষের জন্য বেশ উপযোগী। কৃষকদের আঁখ চাষে উৎসাহিত করতে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। বাজারে ভালো দাম অব্যাহত থাকলে আগামীতে এ অঞ্চলে আঁখ চাষ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, “এই অঞ্চলের উঁচু জায়গাগুলোতে আঁখ চাষ হয়ে থাকে। কৃষকদের আঁখ চাষে আগ্রহী করতে কৃষি বিভাগ সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে। বাজারে ভালো দাম পাওয়ায় আগামীতে কৃষকরা আরও বেশি করে আঁখ চাষ করবেন বলে আমরা আশা করছি।”
স্বল্প খরচে ভালো ফলন এবং বাজারে সন্তোষজনক দাম-সব মিলিয়ে আঁখ চাষে লাভের সম্ভাবনা দেখছেন ফুলবাড়ীর কৃষকেরা। কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এ অঞ্চলে আঁখ চাষ আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে রণক্ষেত্র: অর্ধশত

1

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান হচ্ছেন সুসান কয়েল

2

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল

3

রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

4

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্

5

চীনে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত নতুন রোগ, ২ প্রদেশে জরুরি সতর্কত

6

আগামীকাল থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

7

বাতিল হওয়া দুই ফ্লাইটের নতুন সময় জানাল বিমান বাংলাদেশ

8

আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা; মানবিক সহায়তার অপেক্ষায় নি

9

ময়মনসিংহে সড়কের পাশে ধানখেতে কাঁদছিল সদ্যোজাত নবজাতক

10

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত

11

যশোরে আওয়ামীলীগ ও যুবলীগ নেতা আটক

12

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধান

13

সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

14

রাজনীতির নয়া মোড়: ঢাকা-১৭ আসনে লড়বেন তারেক রহমান, ভোলায় ফিরে

15

চীনের বিশাল বাজারে রাজশাহী সিল্কের নতুন সম্ভাবনা

16

জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

17

ডান কাতে ঘুমানোর বিস্ময়কর উপকারিতা: সুন্নাহ পালনেই মিলবে শার

18

বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জীবন বাঁচাতে জরুরি ৫টি

19

ইফতার সেরে বাসা থেকে বের হন যুবক, পরদিন বাঁধে মিলল ক্ষতবিক্ষ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন