superadmin
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনা বিভাগের পেশাজীবী দলের সাংগঠনিক সম্পাদক হলেন মোল্লা মারুফ রশীদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোল্লা মারুফ রশীদ। 
গত রোববার ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে তাকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেলের দিকনির্দেশনায় সারাদেশে সংগঠনের কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে নেতৃবৃন্দকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মোল্লা মারুফ রশীদকে খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
মোল্লা মারুফ রশীদ খুলনা সিটি করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি খুলনা সদর উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন ব্যবসায়ী ও সমাজসেবক। ব্যবসায়িক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মোল্লা মারুফ রশীদের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, ব্যবসায়িক কর্মকান্ড ও সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুলনা বিভাগে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল হবে।
দায়িত্বপ্রাপ্তির সময় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস মাহবুব, পাবনার তরুণ সমাজসেবক আমান শাহ সুজন খান, কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে মোল্লা মারুফ রশীদ খুলনা বিভাগের দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. সিদ্দিকুল ইসলাম, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন, সেক্রেটারি নয়ন তারা এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আঃ খালেক খান।
অভিনন্দন বার্তায় নেতারা বলেন, মোল্লা মারুফ রশীদের গতিশীল নেতৃত্বে খুলনা বিভাগে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও সুসংগঠিত হবে। একই সঙ্গে পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী পেশাজীবী দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা প্রয়োজন। নেতারা মোল্লা মারুফ রশীদের নতুন সাংগঠনিক দায়িত্বে সাফল্য, সুস্বাস্থ্য এবং তার সাংগঠনিক কর্মকান্ডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি রাজস্বকরণ এবং বেতন বৈষম্য নিরসনে গেইটকিপারদের ৭ দিনের

1

চীনের বিশাল বাজারে রাজশাহী সিল্কের নতুন সম্ভাবনা

2

কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ২৮ হাজার টাকা

3

চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে ‘নবীন বা

4

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

5

বাকলিয়ায় ৯০ হাজার ইয়াবা গায়েব ; দায়মুক্তি পাওয়া ওসির কান্নাক

6

সিরাজগঞ্জে পদ্মফুলে ছেয়ে গেছে উল্লাপাড়ার সোনাকান্ত বিল ॥ মুগ

7

একটি নতুন অর্থনীতির বীজ: মাটি থেকে শহরের টেবিল পর্যন্ত ফলজের

8

চোর-ডাকাতের হাত থেকে রক্ষা পেতে চায় ফরিদপুরের চর হাটঘাটাবাসী

9

রাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভ

10

অতীত অভিজ্ঞতার কারণে সংস্কার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে

11

যশোরে প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যু

12

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

13

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহ

14

৩০ লক্ষ টাকা আত্মসাতে ডিমলা পিআইও অফিসের অফিস সহকারি গ্রেফতা

15

শার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক

16

কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র

17

মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এসএসসি ও সমমান

18

বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

19

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন